অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় আবারও হাঙরের হামলা, রটনেস্ট দ্বীপে প্রাণ হারালেন এক ব্যক্তি

  • 9:20 pm - May 16, 2026
  • পঠিত হয়েছে:২৪১ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১৬মে  – অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে হাঙরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে জনপ্রিয় পর্যটনকেন্দ্র রটনেস্ট দ্বীপের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে। চলতি বছরে দেশটিতে এটি দ্বিতীয় প্রাণঘাতী হাঙর হামলার ঘটনা।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স ৩৮ বছর। তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে প্রায় ৩১ কিলোমিটার দূরে রটনেস্ট দ্বীপসংলগ্ন হর্সশু রিফ এলাকায় পানিতে নামার পর হাঙরের আক্রমণের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত তীরে নিয়ে আসা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

ঘটনার পরপরই পুরো এলাকায় ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে পুলিশ বোট, উদ্ধারকারী হেলিকপ্টার এবং জরুরি সেবাকর্মীদের তৎপরতা দেখা গেছে। আহত ব্যক্তিকে উদ্ধারে স্ট্রেচার ব্যবহার করতেও দেখা যায় উদ্ধারকারীদের।

হাঙরের হামলার পর পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্য কর্তৃপক্ষ রটনেস্ট দ্বীপের আশপাশের পানিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। স্থানীয় প্রশাসন পর্যটক ও সাঁতারুদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সিডনি হারবার এলাকায় হাঙরের আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছিল। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন উপকূলে হাঙরের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।

অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার জানিয়েছে, দেশটিতে বেশির ভাগ হাঙরের হামলা পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপকূলে ঘটে। প্রতিবছর গড়ে প্রায় ২০টি হাঙর আক্রমণের ঘটনা নথিভুক্ত হয়। বিশেষজ্ঞদের মতে, উষ্ণ সমুদ্রপানি ও সামুদ্রিক পরিবেশের পরিবর্তনের কারণে হাঙরের গতিবিধিতেও পরিবর্তন দেখা যাচ্ছে।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au