বিশ্ব

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

  • 6:23 pm - May 17, 2026
  • পঠিত হয়েছে:২৩৭ বার
ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩ । ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১৭ মে- রাশিয়ার রাজধানী মস্কোসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। রুশ কর্তৃপক্ষ বলছে, এটি গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে মস্কোকে লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি।

রবিবার (১৭ মে) ভোররাত থেকে শুরু হওয়া এই হামলায় মস্কো অঞ্চলে তিনজন এবং সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একজন নিহত হন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, রাজধানীর উত্তরের খিমকি এলাকায় একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন। বিস্ফোরণের পর ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আরও একজনের খোঁজ চালাচ্ছেন।

এ ছাড়া মিতিশচি জেলার পোগোরেলকি গ্রামে পৃথক হামলায় আরও দুই পুরুষ নিহত হন। হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন, বাসাবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, মধ্যরাত থেকে রাজধানীমুখী অন্তত ৮১টি ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তার দাবি, দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

হামলায় আহতদের বেশিরভাগই মস্কোর একটি তেল শোধনাগারের প্রবেশপথের কাছে অবস্থান করছিলেন। তবে শোধনাগারের মূল প্রযুক্তিগত অবকাঠামো অক্ষত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ও সকাল পর্যন্ত দেশজুড়ে মোট ৫৫৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় ড্রোন প্রতিরোধ অভিযানের একটি বলে দাবি করেছে মস্কো।

ড্রোন হামলার প্রভাব পড়ে রাশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর শেরেমেতিয়েভোতেও। বিমানবন্দরের ভেতরে ড্রোনের ধ্বংসাবশেষ পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং ফ্লাইট চলাচল সীমিত আকারে চালু রয়েছে।

এদিকে ইউক্রেন এখন পর্যন্ত এই হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরে সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কিয়েভ ধারাবাহিকভাবে ড্রোন হামলা জোরদার করেছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘায়িত এই যুদ্ধে এখন উভয় পক্ষই একে অপরের কৌশলগত ও অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা সংঘাতকে আরও বিস্তৃত ও অনিশ্চিত করে তুলছে।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au