বাংলাদেশ

উত্তরপত্র দেখতে বাধা দেওয়ায় ফেনীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

  • 2:40 am - May 18, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
উত্তরপত্র দেখতে বাধা দেওয়ায় ফেনীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মে-  ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র দেখতে না দেওয়াকে কেন্দ্র করে এক পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলার বাংলাবাজার ছলেমা নজির উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম কাজী আহমেদ আশ্রাফী নাবিল। তিনি হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং মোটবী ইউনিয়নের শিলুয়া গ্রামের কাজী নুরুল আবছার রিপনের ছেলে। অভিযুক্ত রাকিব হোসেন গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পরীক্ষার প্রথম দিন থেকেই রাকিব নাবিলের পেছনের বেঞ্চে বসে জোরপূর্বক তার উত্তরপত্র দেখার চেষ্টা করত। কিন্তু নাবিল এতে রাজি না হওয়ায় তাকে কেন্দ্রের বাইরে বিভিন্ন সময় গালাগাল ও হুমকি দেওয়া হয়।

রোববার এসএসসি পরীক্ষার শেষ দিনে কেন্দ্র থেকে বের হওয়ার পর পূর্বশত্রুতার জেরে রাকিবসহ ৭ থেকে ৮ জন যুবক নাবিলের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। প্রথমে তাকে মারধর করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয় লোকজন আহত নাবিলকে উদ্ধার করে প্রথমে বাংলাবাজার এলাকায় প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

আহত শিক্ষার্থীর মা নার্গিস আক্তার অভিযোগ করে বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের পর বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা

মেলবোর্ন, ১৮ মে- গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । সংস্থাটি বলছে, পরিস্থিতি এখনই…

কেন হিন্দু নাম ফিরিয়ে আনছে পাকিস্তান?

মেলবোর্ন, ১৮ মে- পাকিস্তানে লাহোরে পুরোনো হিন্দু ও ঐতিহাসিক নাম ফিরিয়ে আনার সিদ্ধান্ত ঘিরে আলোচনা শুরু হয়েছে। পাঞ্জাব প্রাদেশিক সরকারের উদ্যোগে শহরের একাধিক এলাকার নাম…

তনুর পোশাকে আরও একজনের রক্তের অস্তিত্ব: পিবিআই

মেলবোর্ন, ১৮ মে- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন তথ্য সামনে এসেছে। তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার…

ভাড়া বাসা থেকে শিশুসহ একই হিন্দু পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ১৮ মে- মাদারীপুর শহরের একটি ভাড়া বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে শহরের আমিরাবাদ এলাকায় এ…

সময় ফুরিয়ে আসছে, দ্রুত সিদ্ধান্ত নিন: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

মেলবোর্ন, ১৮ মে- ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও সংঘাত নিরসনের আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে তেহরানকে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন,…

শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক গোয়েন্দা নজরদারি, নেপথ্যে কারা

মেলবোর্ন, ১৮ মে- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্তর্জাতিক পর্যায়ের নজরদারি ও গোয়েন্দা তৎপরতার অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রের দাবি, এই তৎপরতার কেন্দ্রে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au