অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াতে নতুন নিবন্ধনে ১২ মাসের স্থগিতাদেশ অস্ট্রেলিয়ায়

ভিসা ব্যবস্থার দুর্বলতা ও অনিয়ম ঠেকাতে আলবানিজ সরকারের নতুন সিদ্ধান্ত

  • 9:36 pm - May 18, 2026
  • পঠিত হয়েছে:১৬১৯ বার
জুলিয়ান হিল এমপি নাগরিকত্ব, প্রথা ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মে: অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষা শিক্ষা ও ভোকেশনাল প্রশিক্ষণ (VET) প্রদানকারী নতুন শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধন আগামী ১২ মাসের জন্য স্থগিত করা হয়েছে। দেশটির ভিসা ব্যবস্থার অপব্যবহার ও শিক্ষা খাতে অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে অ্যান্থনি অ্যালবানিজ সরকারের প্রশাসন।

সম্প্রতি প্রকাশিত “র‌্যাপিড রিভিউ ইনটু দ্য এক্সপ্লয়টেশন অব অস্ট্রেলিয়াস ভিসা সিস্টেম”, যা “নিক্সন রিভিউ” নামে পরিচিত, সেখানে দেশটির অভিবাসন ব্যবস্থায় গুরুতর দুর্বলতা ও শিক্ষার্থী ভিসার অপব্যবহারের বিষয় উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সরকার ঘোষণা দেয় যে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ও কোর্স নিবন্ধনের কেন্দ্রীয় সংস্থা CRICOS-এ (Commonwealth Register of Institutions and Courses for Overseas Students) নতুন আবেদন গ্রহণ এক বছরের জন্য বন্ধ থাকবে।

এ সিদ্ধান্তের আওতায় অস্ট্রেলিয়ার জাতীয় ভোকেশনাল শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা ASQA (Australian Skills Quality Authority)-এর অধীনে নতুন কোর্স নিবন্ধনও সাময়িকভাবে স্থগিত থাকবে।

তবে সরকারি স্কুল, TAFE প্রতিষ্ঠান এবং টেবিল-এ বিশ্ববিদ্যালয়গুলোর নতুন আবেদন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলে জানিয়েছে সরকার।

সহকারী  সিটিজেনশিপ মিনিস্টার জুলিয়ান হিল বলেন, “আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার সুনাম ধরে রাখতে শিক্ষা খাতের মান, স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতার ওপর জোর দেওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক VET ও ELICOS (English Language Intensive Courses for Overseas Students) খাতে নতুন প্রতিষ্ঠানের অস্বাভাবিক প্রবেশ নিয়ে সরকারের উদ্বেগ রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা কমতে শুরু করলেও নতুন প্রতিষ্ঠান খোলার হিড়িক সন্দেহের জন্ম দিচ্ছে।”

সরকারের দাবি, এই বিরতির সময় ASQA নতুন আবেদনকারীদের যথাযথ যাচাই-বাছাই করবে এবং আন্তর্জাতিক শিক্ষা খাতে অতিরিক্ত প্রতিষ্ঠান গড়ে ওঠার বিষয়টিও পর্যালোচনা করবে।

অস্ট্রেলিয়ায় অভিবাসন ও আবাসন সংকট নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এ সিদ্ধান্ত এসেছে। বিশেষ করে ওয়ান নেশন এবং বিরোধী জোট দীর্ঘদিন ধরে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসনের সংখ্যা কমানোর দাবি জানিয়ে আসছে।

গত বছর সরকার এডুকেশন লেজিলেসন এমেন্ডমেন্ট এক্ট ২০২৫ (Education Legislation Amendment, Integrity and Other Measures) Act 2025) পাস করে, যার মাধ্যমে নতুন নিবন্ধন স্থগিত করার ক্ষমতা নিশ্চিত করা হয়।

বর্তমানে যেসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের কোর্স পরিচালনার অনুমোদন পেয়েছে, তারা নতুন ক্যাম্পাস যুক্ত করা বা পুরনো কোর্সের পরিবর্তে নতুন কোর্স চালুর আবেদন করতে পারবে।

এই শাখার আরও খবর

জাতীয় শোক দিবসে মেলবোর্নে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট স্মরণে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা…

মার্কিন সেনা হত্যা বা বন্দি করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানি কমান্ডারের

মেলবোর্ন, ১৭ আগষ্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক সদস্যদের নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি ঘোষণা…

আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প

মেলবোর্ন, ১৭ আগষ্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চললেও এখনো কোনো কার্যকর সমাধানের পথ না বের হওয়ায় মার্কিন মিত্র হিসেবে…

ড. ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের যত অভিযোগ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

মেলবোর্ন, ১৭ আগষ্ট:  ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামল নিয়ে সংবিধান লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, বিচারিক কাজে হস্তক্ষেপ এবং মৌলিক অধিকার লঙ্ঘনসহ…

হাম ছড়িয়ে পড়ার শঙ্কা, অস্ট্রেলিয়ায় ১৭ লাখ মানুষ ঝুঁকিতে

মেলবোর্ন, ১৭ আগষ্ট: অস্ট্রেলিয়ায় হাম রোগের বড় ধরনের প্রাদুর্ভাবের আশঙ্কা তৈরি হয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, দেশটির প্রায় ১৭ লাখ মানুষ বর্তমানে হামের বিরুদ্ধে…

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

মেলবোর্ন, ১৭ আগষ্ট: জাপানের রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাঘাট, রেললাইন ও বাড়িঘর প্লাবিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au