বিশ্ব

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

  • 8:46 pm - May 26, 2026
  • পঠিত হয়েছে:২৫৬ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মে- যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি। একই সঙ্গে তারা দাবি করেছে, ইরানের আকাশসীমায় প্রবেশ করা একটি আরকিউ-৪ নজরদারি ড্রোন এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর শত্রুপক্ষের বিমান শনাক্ত করে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়। এরপর মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনকে লক্ষ্য করে হামলা চালিয়ে সেটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে বাহিনীটি।

তবে এই ঘটনাগুলো ঠিক কখন এবং ইরানের কোন এলাকায় ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইআরজিসি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে তার জবাব দেওয়ার “বৈধ ও চূড়ান্ত অধিকার” ইরানের রয়েছে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তারা ইরানের কয়েকটি রকেট উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি ছিল, এসব স্থাপনা থেকে মার্কিন বাহিনী ও আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি হচ্ছিল।

বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই ড্রোন ভূপাতিতের দাবি সত্য হলে তা যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ককে আরও সংঘাতপূর্ণ করে তুলতে পারে। একই সঙ্গে চলমান যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়েও নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

 

এই শাখার আরও খবর

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে পিটিয়ে পরিষদ থেকে বের করে দিলেন বিএনপি নেতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক ইউপি সদস্যকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে। মঙ্গলবার (২৭…

বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন জাপানি বিনিয়োগের সম্ভাবনা, প্রত্যাশা দুই লাখ কর্মসংস্থানের

টোকিও, ২৮ অক্টোবর: আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েনে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এসব বিনিয়োগের মাধ্যমে…

সৌদিকে সামরিক সহায়তার মিসরীয় সিদ্ধান্ত ‘যুদ্ধ ঘোষণা’: হুতিদের দাবি

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে মিসরের পার্লামেন্টের অনুমোদনকে ইয়েমেনের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করেছে ইরানসমর্থিত হুতি গোষ্ঠী। মঙ্গলবার (২৭ অক্টোবর) টেলিগ্রামে…

হুথি হামলার আশঙ্কায় সৌদি আরবে আরও সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে পাকিস্তান

ইয়েমেনের হুথি গোষ্ঠীর কাছ থেকে সম্ভাব্য হামলার হুমকি এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরবে সামরিক সহায়তা বাড়িয়েছে পাকিস্তান। দেশটিতে নতুন করে সেনাসদস্য, ক্ষেপণাস্ত্র, রকেট, আকাশ…

রাজধানীতে যুবদল নেতার ঘাড়ে চাপাতি দিয়ে কোপ, ঢামেকের আইসিইউতে ভর্তি

রাজধানীর আদাবরে আব্দুল আহাদ মুন্না নামে যুবদলের এক সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আদাবর ১৩ নম্বর…

এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী শনিবার (৩১ অক্টোবর)। ওই দিন বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au