বাংলাদেশ

কোরবানির হাটে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ ফিরল খামারে, হস্তক্ষেপ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • 12:20 am - May 28, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
অ্যালবিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই । ছবি- সংগৃহীত

মেলবোর্ন, ২৭ মে- কোরবানির হাটে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত আর ক্রেতার বাড়ি যাওয়া হলো না। জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে আবারও নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে আনা হয়েছে। আপাতত সেখানেই বিশেষ পরিচর্যায় রাখা হবে বহুল আলোচিত এই মহিষটিকে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে জন্ম নেওয়া বিরল প্রজাতির এই মহিষটি শুরু থেকেই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিল। ধবধবে সাদা রঙ, ভিন্নধর্মী চুল ও চোখের গঠনের কারণে অনেকেই এর চেহারার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল খুঁজে পান। পরে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির ৫৫০ টাকা কেজি দরে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনেছিলেন। গত সোমবার মহিষটি নিতে এলে রীতিমতো রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয় তাকে। লাল গালিচা বিছিয়ে, রঙিন স্মোক উড়িয়ে এবং বিশেষ পোশাক পরিয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে বিদায় জানান খামারের মালিক ও কর্মীরা। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

তবে পরে মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম, নিরাপত্তা উদ্বেগ ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় প্রশাসন বিষয়টিতে নজর দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নির্দেশনা ও পরামর্শে ক্রেতাকে পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হয় এবং মহিষটিকে পুনরায় খামারে ফিরিয়ে আনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে আগের খামারেই রাখা হবে এবং সেখানেই নিয়মিত পরিচর্যা করা হবে।

খামার সংশ্লিষ্টরা জানান, বিরল অ্যালবিনো প্রজাতির হওয়ায় মহিষটি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। রয়টার্স, দ্য টেলিগ্রাফ, দ্য মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস ও গালফ নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

স্থানীয়দের মতে, কোরবানির পশুর হাটে এমন ব্যতিক্রমী ও আকর্ষণীয় মহিষ খুব কমই দেখা যায়। তাই এক নজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছিল অসংখ্য মানুষ।

এই শাখার আরও খবর

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au