অস্ট্রেলিয়া

মেলবোর্নে বাড়িতে ছুরিকাঘাতে নারীসহ আহত ৩, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এক নারী; লকডাউনে পাশের স্কুল

  • 4:56 pm - November 06, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
অস্ট্রেলিয়ার মেলবোর্নের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ড্যানডেনংয়ের উডলি স্ট্রিটের একটি বাড়িতে ছুরিকাঘাতের ঘটনায় তিনজন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্নের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বাড়িতে ছুরিকাঘাতে এক নারী ও দুই পুরুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৮ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়িটির বিপরীতে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ে লকডাউন জারি করা হয়।

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ড্যানডেনংয়ের উডলি স্ট্রিটের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে।

আহত নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ২৬ ও ৩৫ বছর বয়সী দুই পুরুষকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি তদন্ত করছে ড্যানডেনং ফ্যামিলি ভায়োলেন্স ইনভেস্টিগেশন ইউনিটের গোয়েন্দারা। পুলিশের ধারণা, আহত তিনজন পরস্পরের পরিচিত। এ ঘটনায় অন্য কাউকে সন্দেহভাজন হিসেবে খোঁজা হচ্ছে না।

ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক রেবেকা হল সাংবাদিকদের বলেন, ঠিক কী ঘটেছে, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তিনি বলেন, ‘এই ঘটনায় জড়িত সবাই পরস্পরের পরিচিত। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের আঘাতের চিকিৎসা চলছে এবং পুলিশ সদস্যরাও তাঁদের সঙ্গে রয়েছেন।’

আহত নারীর ক্ষত কতটা গুরুতর, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি রেবেকা হল। তবে তাঁর আঘাতকে গুরুতর বলে উল্লেখ করেন তিনি। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের জন্যও পরিস্থিতিটি বেশ কঠিন ছিল বলে জানান এই কর্মকর্তা।

মেজর ক্রাইম সিন ইউনিটের সদস্যদের সহায়তার অপেক্ষায় ঘটনাস্থলে অবস্থান করছে পুলিশ। ছবি: সংগৃহীত

২৮ বছর বয়সী এক নারী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই পুরুষ। ছবি: সংগৃহীত

সতর্কতামূলক ব্যবস্থা, লকডাউনে প্রাথমিক বিদ্যালয়

ঘটনাস্থলের বিপরীতে অবস্থিত ড্যানডেনং নর্থ প্রাইমারি স্কুলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লকডাউন জারি করা হয়।

পুলিশ কর্মকর্তা রেবেকা হল জানান, ছুরিকাঘাতের ঘটনা ঘটার সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভেতরেই ছিল।

অস্ট্রেলিয়ার শিক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, এ ঘটনায় কোনো শিক্ষার্থী জড়িত ছিল না। সতর্কতা হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে। শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী সবাই নিরাপদে রয়েছেন।

পুলিশ পরিস্থিতি নিরাপদ বলে নিশ্চিত করার পর বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম আবার শুরু হয়। এ ঘটনায় কোনো শিক্ষার্থী বা কর্মীর মানসিক সহায়তার প্রয়োজন হলে বিদ্যালয় কর্তৃপক্ষ তা দেওয়ার ব্যবস্থা করছে বলেও জানানো হয়েছে।

ঘটনাস্থলে পুলিশের তদন্ত অব্যাহত

ছুরিকাঘাতের ঘটনার পর উডলি স্ট্রিটে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপরাধস্থল ঘিরে রেখেছে পুলিশ। মেজর ক্রাইম সিন ইউনিটের সদস্যদের সহায়তার অপেক্ষায় ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা।

ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত ছিলেন এমন কেউ, যাঁদের কাছে ড্যাশক্যাম বা সিসিটিভির ভিডিও ফুটেজ রয়েছে, তাঁদের ক্রাইম স্টপার্সের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শী ও সম্ভাব্য ভিডিও ফুটেজ সংগ্রহের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সূত্র: নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

রোনালদোকে অবসর না নেওয়ার অনুরোধ করেছিলেন পর্তুগাল কোচ, যা বললেন জর্জ জেসুস

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ জর্জ জেসুস। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে জাতীয় দল থেকে অবসর…

কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একটি জাহাজ থেকে ‘জয় বাংলা’ নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় চার নেতার…

‘সরকারি দপ্তরে টাকা না দিলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’

সরকারের বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে না হলে পোশাকশ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া সম্ভব হতো বলে মন্তব্য…

শ্রমিক আন্দোলনের মধ্যে আদালতে পরীমনি-কাণ্ড, কাকতালীয় নাকি পরিকল্পিত?

ভাস্কর দত্ত দেশে শ্রমিকদের আন্দোলন, বেতন-ভাতা, কর্মসংস্থান ও অর্থনৈতিক সংকট নিয়ে যখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, ঠিক তখনই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বড় অংশের মনোযোগ কেড়ে…

ইরানের বাকি অংশও ধ্বংস করতে হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের অবশিষ্ট অংশও ধ্বংস করতে হতে পারে। এ বিষয়ে…

বেতন বাড়ানোর আশ্বাসেও থামেনি পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ; বন্ধ শত শত কারখানা

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ আরও তীব্র হয়ে উঠেছে। মাসিক ন্যূনতম মজুরি উল্লেখযোগ্য হারে বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au