বাংলাদেশ

রামিসায় উত্তাল দেশ, আছিয়ায় নীরবতা : ডিএনএ টেস্টে ‘টাকা চায়’ পুলিশ

  • 12:45 pm - May 28, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার
শিশু রামিসা আক্তার ও শিশু আছিয়ার কবরের পাশে তার স্বজন।ছবি- সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে-  মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাত্র চার দিনের ব্যবধানে দুই শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে দুটি ঘটনার পর সামাজিক ও প্রশাসনিক প্রতিক্রিয়ার পার্থক্য নিয়ে এলাকায় তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও প্রশ্ন। একদিকে রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ, মানববন্ধন ও সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। অন্যদিকে একই উপজেলার ১০ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার পরও তার পরিবার অভিযোগ করছে, তারা এখনো উপেক্ষিত ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

জানা গেছে, গত ১৯ মে ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা। রামিসার গ্রামের বাড়ি সিরাজদীখানের মধ্যম শিয়ালদী গ্রামে। এই হত্যাকাণ্ডের পর দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা রামিসার পরিবারের পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিচার দাবিতে ব্যাপক প্রচারণা শুরু হয়।

অন্যদিকে, তার চার দিন আগে সিরাজদীখানের বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনাপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আছিয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। অভিযোগ অনুযায়ী, হত্যার সঙ্গে জড়িত ছিল তার সৎ মামা রাজা মিয়া। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয়দের অভিযোগ, দুই শিশুই ভয়াবহ নৃশংসতার শিকার হলেও আছিয়ার পরিবারের পাশে দাঁড়ায়নি কোনো জনপ্রতিনিধি বা প্রভাবশালী মহল। এ নিয়ে এলাকাজুড়ে তৈরি হয়েছে ক্ষোভ। অনেকেই প্রশ্ন তুলছেন, একই উপজেলার দুই শিশুর ঘটনায় প্রতিক্রিয়ায় এত পার্থক্য কেন।

এদিকে আছিয়ার পরিবার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। আছিয়ার বাবা, কাতারপ্রবাসী আনোয়ার হোসেন বলেন, মেয়ের মৃত্যুর খবর শুনে তিনি দেশে ফিরেছেন, কিন্তু এখনো ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়নি। তার অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলী বিভিন্ন সময় গাড়িভাড়াসহ নানা খরচের কথা বলে টাকা দাবি করছেন।

আছিয়ার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা গরিব মানুষ। মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে গেছি। এখন বিচার চাইতে গেলেও আমাদের কাছেই টাকা চাওয়া হচ্ছে।”

তবে অভিযোগ অস্বীকার না করলেও বিষয়টি এড়িয়ে যান তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলী। তিনি জানান, ঈদের ছুটির কারণে ডিএনএ পরীক্ষা ও কিছু আলামত সংগ্রহে বিলম্ব হচ্ছে। ঈদের পর দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

সিরাজদীখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ডিএনএ ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই চার্জশিট দাখিল করা হবে।

দুটি শিশুহত্যার ঘটনায় বিচার ও সমান গুরুত্ব নিশ্চিতের দাবিতে এখন সরব স্থানীয় সচেতন মহল। তাদের বক্তব্য, কোনো শিশুর জীবনই কম গুরুত্বপূর্ণ নয়, তাই সব হত্যাকাণ্ডেই সমান গুরুত্ব ও দ্রুত বিচার নিশ্চিত করা উচিত।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au