অস্ট্রেলিয়া

স্ক্রিনের দুনিয়ায় হারিয়ে যাচ্ছে গল্পের বই

শিশুদের ফিরিয়ে আনতে নতুন বার্তা বিশেষজ্ঞদের

  • 3:26 pm - May 28, 2026
  • পঠিত হয়েছে:২২৭ বার
ছবি- সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে- ডিজিটাল যুগে শিশুদের জীবনে মোবাইল, ট্যাব ও টেলিভিশনের প্রভাব দিন দিন বাড়ছে। বিশেষ করে ঘুমানোর আগের সময়টুকুতে গল্পের বইয়ের জায়গা দখল করে নিচ্ছে স্ক্রিনভিত্তিক বিনোদন। এতে শিশুদের মানসিক বিকাশ, আবেগ নিয়ন্ত্রণ ও পারিবারিক বন্ধনের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়ার শিশু ও কিশোর মনোবিজ্ঞানী ডিয়ার্দ্রে ব্র্যান্ডনার জানিয়েছেন, বর্তমান সময়ে অনেক পরিবারই সন্তানকে ঘুম পাড়ানোর আগে স্ক্রিন থেকে সরাতে হিমশিম খাচ্ছে। তার মতে, এটি শুধু অভিভাবকদের ব্যর্থতা নয়, বরং ডিজিটাল প্রযুক্তি শিশুদের মনোযোগকে যেভাবে প্রভাবিত করছে, সেটিই বড় কারণ।

তিনি বলেন, স্ক্রিন এমনভাবে তৈরি করা হয় যাতে তা খুব দ্রুত ও তীব্রভাবে শিশুদের মনোযোগ আকর্ষণ করতে পারে। ফলে বইয়ের মতো ধীর ও শান্ত অভিজ্ঞতায় শিশুদের আগ্রহ ধরে রাখা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। তবে এর অর্থ এই নয় যে শিশুরা বই পছন্দ করে না। বরং স্ক্রিন তাদের কাছে বিনোদনের মানদণ্ড অনেক উঁচু করে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ঘুমানোর আগে বাবা-মায়ের সঙ্গে গল্পের বই পড়া শিশুদের আবেগিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গল্পের চরিত্রের মাধ্যমে শিশুরা ভয়, সাহস, উদ্বেগ কিংবা আনন্দের মতো অনুভূতি নিরাপদভাবে উপলব্ধি করতে শেখে। একই সঙ্গে পরিবারে ঘনিষ্ঠতা ও নিরাপত্তাবোধও তৈরি হয়।

ডিয়ার্দ্রে ব্র্যান্ডনার বলেন, শিশুরা বইকে শুধু গল্প হিসেবে মনে রাখে না, বরং বাবা-মায়ের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোকেও মনে রাখে। এ ধরনের ছোট ছোট অভ্যাসই পরবর্তীতে শিশুর মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস গঠনে সহায়তা করে।

এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নতুন গল্পের বই সিরিজ ‘হিচ দ্য হাইলাক্স অ্যান্ড দ্য গ্রেট অজি রোড ট্রিপ’ বেশ আলোচনায় এসেছে। বইটিতে ‘হিচ’ নামের একটি চরিত্রকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার গল্প তুলে ধরা হয়েছে। পরিচিত পরিবেশ ও পারিবারিক ভ্রমণের অভিজ্ঞতার সঙ্গে মিল থাকায় বইটি শিশুদের সহজেই আকৃষ্ট করছে বলে জানিয়েছেন প্রকাশকরা।

মনোবিজ্ঞানীরা বলছেন, শিশুদের স্ক্রিন থেকে বইয়ের দিকে ফেরাতে হঠাৎ কঠোরতা নয়, বরং ধীরে ধীরে অভ্যাস তৈরি করাই কার্যকর। তারা পরামর্শ দিয়েছেন, ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে স্ক্রিন বন্ধ করে নির্দিষ্ট সময়ে একই জায়গায় বসে গল্প পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের যৌথ পাঠও শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করতে যথেষ্ট ভূমিকা রাখতে পারে। কারণ দিনের শেষে ঘুমানোর আগের সময়টুকুই শিশুদের জন্য সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি, যেখানে তারা সবচেয়ে বেশি চায় বাবা-মায়ের সান্নিধ্য ও নিরাপত্তা।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au