বিশ্ব

ইরানে হামলার কারণ হরমুজে বাণিজ্যিক জাহাজে ড্রোন নিক্ষেপ : যুক্তরাষ্ট্র

  • 8:55 pm - May 28, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার
ইরানে হামলার কারণ হরমুজে বাণিজ্যিক জাহাজে ড্রোন নিক্ষেপ : যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২৮ মে- হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন নিক্ষেপের জবাব হিসেবেই বন্দর আব্বাসে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা হুমকি তৈরি হওয়ায় আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

 নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেন, বুধবার রাতে ইরানের চারটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনী। একই সময় হরমুজ প্রণালির তীরে অবস্থিত বন্দর শহর বন্দর আব্বাসে একটি বিশেষ ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রেও হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তার দাবি, সেখান থেকে আরও একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল।

তার ভাষ্য অনুযায়ী, মার্কিন বাহিনীর পদক্ষেপ ছিল ‘পরিমিত, নিয়ন্ত্রিত এবং সম্পূর্ণ আত্মরক্ষামূলক’, যার মূল উদ্দেশ্য ছিল চলমান যুদ্ধবিরতি বজায় রাখা এবং আন্তর্জাতিক নৌ চলাচল নিরাপদ রাখা।

অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি হরমুজ প্রণালিতে চলাচলরত যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি ট্যাংকার জাহাজ লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল। ইরানের দাবি, জাহাজটিকে পিছু হটতে বাধ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হয়।

তাসনিম আরও জানিয়েছে, ওই ট্যাংকারের আগে আরও চারটি বিদেশি জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে সতর্কতামূলক গুলিবর্ষণের পর সেগুলো ফিরে যায়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগও বাড়ছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় আইআরজিসি। এরপর থেকে একাধিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ওঠে, যাতে কয়েকজন বিদেশি নাবিকও নিহত হন।

পরবর্তীতে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বন্দর অবরোধ করে। এরই মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের আইন পাস করে ইরানের পার্লামেন্ট, যা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তেহরানের উত্তেজনা আরও বেড়েছে। পশ্চিমা দেশগুলোর দাবি, আন্তর্জাতিক জলপথে একক নিয়ন্ত্রণ আরোপ আন্তর্জাতিক সামুদ্রিক আইনের পরিপন্থী।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au