বিশ্ব

জন্মহার কমে ভয়াবহ জনসংখ্যা সংকটে জাপান

পাঁচ বছরে কমেছে ৩০ লাখ মানুষ

  • 8:36 pm - May 29, 2026
  • পঠিত হয়েছে:১০৮ বার
জন্মহার কমে ভয়াবহ জনসংখ্যা সংকটে জাপান ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মে-  ক্রমশ গভীর হচ্ছে জাপানের জনসংখ্যা সংকট। সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দেশটির জনসংখ্যা রেকর্ড পরিমাণ কমেছে। জন্মহার হ্রাস ও বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাওয়ায় বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটি এখন বড় ধরনের জনমিতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

শুক্রবার (২৯ মে) প্রকাশিত জাপানের জাতীয় আদমশুমারির প্রাথমিক তথ্যে দেখা গেছে, ২০২৫ সালে দেশটির মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৩০ লাখে। ২০২০ সালের তুলনায় এই সংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে।

জাপানে ১৯২০ সাল থেকে নিয়মিত আদমশুমারি পরিচালিত হয়ে আসছে। সেই হিসেবে এবারই পাঁচ বছরের ব্যবধানে সবচেয়ে বড় জনসংখ্যা হ্রাসের ঘটনা ঘটল। এর আগে ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে যে হারে জনসংখ্যা কমেছিল, এবার তার চেয়েও তিন গুণ বেশি হ্রাস পেয়েছে।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র মিনোরু কিহারা সাংবাদিকদের বলেন, সর্বশেষ তথ্য প্রমাণ করছে যে দেশের জনসংখ্যা হ্রাসের সংকট আরও গভীর হচ্ছে।

বিশ্বের অন্যতম নিম্ন জন্মহারের দেশ জাপানে দীর্ঘদিন ধরেই বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। একই সঙ্গে তরুণদের বিয়ে ও সন্তান নেওয়ার আগ্রহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ছিল ৭ লাখ ৫ হাজার ৮০৯ জন, যা টানা দশম বছরের মতো জন্মহার কমার রেকর্ড তৈরি করেছে।

এই সংকট মোকাবিলায় জাপান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তরুণদের বিয়ে ও সন্তান নিতে উৎসাহিত করতে চালু করা হয়েছে ডেটিং অ্যাপ, বাড়ানো হয়েছে শিশুপালন ভাতা এবং পিতামাতার ছুটির সুবিধা। তবে এসব উদ্যোগ এখন পর্যন্ত খুব বেশি কার্যকর হয়নি।

বিশ্লেষকেরা বলছেন, শ্রমশক্তি কমে যাওয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর বাড়তি চাপের কারণে জাপানের ভবিষ্যৎ অর্থনীতি বড় ঝুঁকির মুখে পড়তে পারে।

এদিকে জনসংখ্যা সংকট মোকাবিলায় অভিবাসনকে সম্ভাব্য সমাধান হিসেবে দেখছেন অনেকে। তবে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বিদেশিদের প্রবেশ নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানের পক্ষে মত দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী কয়েক দশকে জাপানের জনসংখ্যা আরও দ্রুত কমে যেতে পারে, যা দেশটির অর্থনীতি ও সমাজব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।

 

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au