অস্ট্রেলিয়া

চুরি করা গাড়ি নিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বন্ধুর মৃত্যুতে কারাদণ্ডের মুখে অস্ট্রেলিয়ার কিশোর

  • 8:51 pm - May 29, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
অস্ট্রেলিয়ার মেলবোর্নে চুরি করা গাড়ি বেপরোয়া গতিতে চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মে-  অস্ট্রেলিয়ার মেলবোর্নে চুরি করা গাড়ি বেপরোয়া গতিতে চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে বন্ধুর মৃত্যুর ঘটনায় কারাদণ্ডের মুখে পড়েছে এক কিশোর। মাত্র ৯ দিন আগে প্রবেশন পাওয়া ওই কিশোরের বিরুদ্ধে আগেও নৃশংস হামলার অভিযোগ ছিল বলে আদালতে উঠে এসেছে।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কাউন্টি কোর্টে শুক্রবার মামলার শুনানিতে ১৭ বছর বয়সী ওই কিশোর দোষ স্বীকার করে। আইনি কারণে তার নাম প্রকাশ করা হয়নি।

আদালতে জানানো হয়, গত বছরের মে মাসে তখন ১৬ বছর বয়সী ওই কিশোর মদ্যপ অবস্থায় একটি চুরি করা এসইউভি গাড়ি চালাচ্ছিল। তার শরীরে অ্যালকোহলের মাত্রা ছিল অনুমোদিত সীমার প্রায় তিন গুণ বেশি।

মেলবোর্নের টারনেইট এলাকার ডোহার্টিস রোড ও ডেরিমাট রোডের মোড়ে লাল বাতি অমান্য করে গাড়িটি দ্রুতগতিতে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাফিক সিগন্যালের খুঁটিতে সজোরে আঘাত করে গাড়িটি।

দুর্ঘটনায় গাড়িতে থাকা ১৬ বছর বয়সী কেভিন ওলেঙ্গা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার এক সপ্তাহ পর তার মৃত্যু হয়।

কেভিন ওলেঙ্গা ছিলেন আট ভাইবোনের মধ্যে তৃতীয়। আদালতে দেওয়া ভিকটিম ইমপ্যাক্ট স্টেটমেন্টে তার মা বোরাহ মিরেইয়ে বলেন, ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। রাতভর কান্না করেন বলেও জানান তিনি।

আদালতে আরও জানা যায়, দুর্ঘটনার মাত্র তিন মাস আগে ওই কিশোর আরেকটি সহিংস হামলায় জড়িত ছিল। ফ্লেমিংটনের একটি আবাসিক ভবনের বাইরে সংঘবদ্ধ হামলায় অংশ নিয়ে ৩৬ বছর বয়সী ভ্যালেনটিনো অ্যারপ নামের এক ব্যক্তিকে গুরুতর আহত করে সে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ন্যানেট রজার্স জানান, অভিযুক্ত কিশোর পেছন থেকে অতর্কিত হামলা চালায় এবং পরে দলবদ্ধভাবে প্রায় ১০ মিনিট ধরে ওই ব্যক্তিকে মারধর ও লাথি মারে। এতে ভুক্তভোগী আজীবনের জন্য মস্তিষ্কে গুরুতর আঘাত পান এবং বর্তমানে ওয়াকার ছাড়া হাঁটতে পারেন না।

বিচারক অ্যামান্ডা চেম্বার্স বলেন, এটি ছিল সম্পূর্ণ অকারণ ও ভয়াবহ সহিংসতা, যা কল্পনারও বাইরে। তিনি জানান, এ ধরনের অপরাধে সাধারণত দীর্ঘমেয়াদি কারাদণ্ড হয়ে থাকে।

প্রতিরক্ষা আইনজীবী নাওমি স্মিথ আদালতে দাবি করেন, কিশোরটি সহিংস পারিবারিক পরিবেশে বড় হয়েছে এবং তার মা মাদকাসক্ত ছিলেন। বর্তমানে কারাগারে থেকেই সে পড়াশোনা করছে এবং ভবিষ্যতে কোনো পেশায় যুক্ত হতে চায়।

কিশোরটি দায় স্বীকার করে মৃত্যুর কারণ হওয়া বেপরোয়া গাড়ি চালানো, গুরুতর আহত করা, চুরি, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং অস্ত্র রাখাসহ একাধিক অভিযোগে।

আগামী ২ জুলাই মামলাটির পরবর্তী শুনানিতে তার সাজা ঘোষণা হতে পারে।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au