গুরুতর আহত অতিরিক্ত সচিব
মেলবোর্ন, ৩০ মে- পটুয়াখালীর দুমকি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ। শুক্রবার (২৯…
মেলবোর্ন, ২৯ মে- অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ২০৩২ অলিম্পিক গেমসকে সামনে রেখে প্রস্তাবিত ৩৬০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভিক্টোরিয়া পার্কে চলমান বিক্ষোভে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সকালে কুইন্সল্যান্ড পুলিশ, ব্রিসবেন সিটি কাউন্সিলের কর্মকর্তা এবং দমকল বাহিনীর সদস্যরা ভিক্টোরিয়া পার্কে গড়ে ওঠা বিক্ষোভ শিবিরে অভিযান চালায়। কয়েক মাস ধরে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী ও পরিবেশকর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্টেডিয়াম নির্মাণের বিরোধিতা করে আসছিলেন।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় ৫০ বছর বয়সী এক ব্যক্তি ও ৩৮ বছর বয়সী এক নারীকে জনশৃঙ্খলা ভঙ্গ, পুলিশের নির্দেশ অমান্য এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে আটক করা হয়। পরে আরও দুই পুরুষকে পুলিশি কাজে বাধা ও হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এছাড়া এক নারীকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালিয়েছে। আন্দোলনের অন্যতম সংগঠক ডেরেক ওরাম স্যান্ডি বলেন, “এই ভূমি আমাদের কাছে পবিত্র। এখানে স্টেডিয়াম নির্মাণ করা হলে আদিবাসীদের ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “এখানে প্রাকৃতিক ঝরনা ও বহু পুরোনো আদিবাসী নিদর্শন রয়েছে। সরকার এগুলো উপেক্ষা করছে।”
শুক্রবার বিকেলের মধ্যে আন্দোলনকারীদের তাঁবু ও অস্থায়ী ক্যাম্প সরিয়ে ফেলা হয়। তবে কয়েকজন বিক্ষোভকারী রাতে সেখানে অবস্থান নিয়ে সাংস্কৃতিক আগুন জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ চালিয়ে যান।
কুইন্সল্যান্ড সরকার জানিয়েছে, সোমবার থেকে ভিক্টোরিয়া পার্কের নিয়ন্ত্রণ ‘গেমস ইন্ডিপেনডেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কো-অর্ডিনেশন অথরিটি’র কাছে হস্তান্তর করা হবে এবং এরপরই স্টেডিয়াম নির্মাণকাজ শুরু হবে।
এদিকে কুইন্সল্যান্ড মানবাধিকার কমিশন আদিবাসীদের সাংস্কৃতিক অধিকার রক্ষায় যথাযথ আলোচনা ও অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। কমিশনের মতে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় ফার্স্ট নেশন জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি।
উল্লেখ্য, ভিক্টোরিয়া পার্ককে দীর্ঘদিন ধরেই আদিবাসীদের ঐতিহাসিক সমাবেশস্থল হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে পার্কটিকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সংরক্ষণের দাবিতে ফেডারেল সরকারের কাছেও আবেদন জানিয়েছে আন্দোলনকারীরা।
সুত্রঃ এবিসি নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au