বাংলাদেশ

প্রত্যাহার হচ্ছে প্রিপেইড মিটারের মাসিক চার্জ

  • 2:06 am - June 04, 2026
  • পঠিত হয়েছে:২৩৮ বার
বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া চলছে ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৪ জুন-  বিদ্যুতের প্রিপেইড মিটারে আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম।

বুধবার গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে মো. রেজাউল করিম বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক অবস্থান নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা চূড়ান্ত সিদ্ধান্ত জারি হয়নি।

তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে মাসিক চার্জ প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে চলছে। খুব দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ ছিল। বিশেষ করে সাধারণ গ্রাহকরা অভিযোগ করে আসছিলেন, বিদ্যুৎ ব্যবহার না করলেও নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে নেওয়া হয়, যা অনেকের কাছে অতিরিক্ত আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়।

এ অবস্থায় মাসিক চার্জ প্রত্যাহারের উদ্যোগকে গ্রাহকবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ খাতে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির মধ্যেই এমন উদ্যোগ সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে চার্জ প্রত্যাহার কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ কিংবা নতুন কোনো নির্দেশনার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এই শাখার আরও খবর

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au