অস্ট্রেলিয়া

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

  • 10:12 pm - June 05, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে আদালতে জানানো হয়েছে। অভিযুক্ত তরুণের মানসিক অবস্থা ও বিচার প্রক্রিয়া নিয়ে বর্তমানে আদালতে শুনানি চলছে।

অভিযুক্ত ওই কিশোর গত বছরের ৬ মার্চ গ্রেপ্তার হয়। তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ। অভিযোগ অনুযায়ী, সে ভিক্টোরিয়ার অ্যাভালন বিমানবন্দরে একটি বিমানে ওঠে শটগান, মলোটভ ককটেল এবং একটি ভুয়া বিস্ফোরক ডিভাইস নিয়ে প্রবেশ করে। পরে তাকে আটক করা হয়।

আদালতকে জানানো হয়, ঘটনার আগে ওই তরুণ ব্যালারাট অঞ্চলের নিজ বাড়ি থেকে বের হয়ে গাড়ি চালিয়ে জিলং এলাকায় যায়। সেখানে বিমানবন্দরের নিরাপত্তা বেড়ার একটি অংশ কেটে প্রবেশ করে এবং উচ্চ দৃশ্যমান (হাই-ভিজ) পোশাক পরে ভেতরে ঢোকে।

অভিযোগ অনুযায়ী, বিমানের ভেতরে সে কর্মীদের কাছে ফিসফিস করে বলে, “আমার ব্যাগে বোমা আছে” এবং “আমাকে ককপিটে যেতে হবে”।

ঘটনার সময় বিমানে বা বোর্ডিং প্রক্রিয়ায় মোট ১৭৩ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। পরে এক যাত্রী ও কেবিন ক্রু সদস্যরা তাকে আটক করে নিয়ন্ত্রণে আনেন, এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার পর জিজ্ঞাসাবাদে ওই কিশোর নাকি জানিয়েছিল, তাকে আটকে দেওয়ার পর সে গভীর শান্তি ও স্বস্তি অনুভব করেছিল। পাশাপাশি যারা তাকে থামিয়েছিল তাদের “হিরো” হিসেবে বর্ণনা করেছে বলে আদালতে জানানো হয়। এ ঘটনায় গত মাসে শিশু আদালতের প্রেসিডেন্ট বিচারক জ্যাক ভ্যান্ডারস্টিনকে সিদ্ধান্ত নিতে বলা হয় যে মামলাটি শিশু আদালতেই চলবে, নাকি জুরি ট্রায়ালের জন্য উচ্চ আদালতে পাঠানো হবে।

অভিযুক্তের আইনজীবীরা, যার নেতৃত্বে ছিলেন ব্যারিস্টার প্যাট্রিক ডয়েল এসসি, আদালতে যুক্তি দেন যে তাদের মক্কেল মানসিক অক্ষমতার কারণে দোষী সাব্যস্ত নাও হতে পারেন। তাই মামলাটি শিশু আদালতেই রাখা উচিত বলে তারা দাবি করেন।

আইনজীবী প্যাট্রিক ডয়েল বলেন, “সে ছিল তীব্র মানসিক চাপের মধ্যে থাকা একজন তরুণ।”

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au