আবারও কমলো জেট ফুয়েলের দাম
মেলবোর্ন, ৭ জুন- দেশে বিমান পরিবহন খাতে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত জেট ফুয়েলের…
মেলবোর্ন, ৭ জুন- ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আলোচিত যুব-নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, সরকারের পক্ষ থেকে দাবি পূরণ না হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
রোববার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। অভিজিৎ দীপকে দাবি করেন, শনিবার নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় সিজেপির ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাত হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন, যা তাদের আন্দোলনের প্রতি তরুণদের সমর্থনের প্রতিফলন।
তিনি বলেন, শিক্ষা ও নিয়োগ ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের ক্ষোভ দিন দিন বাড়ছে। সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এই ক্ষোভ আরও বড় গণআন্দোলনে রূপ নিতে পারে।
সাম্প্রতিক সময়ে ভারতে চিকিৎসাশাস্ত্রে ভর্তির জন্য অনুষ্ঠিত নিট (এনইইটি), সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন পরিচালিত পরীক্ষা, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি) এবং বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব ঘটনার প্রতিবাদেই মূলত তরুণদের মধ্যে সিজেপির উত্থান ঘটেছে।
বিশ্লেষকদের মতে, প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে শুরু হলেও ককরোচ জনতা পার্টি এখন তরুণদের হতাশা ও ক্ষোভ প্রকাশের একটি প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান ও নিয়োগব্যবস্থার স্বচ্ছতা নিয়ে তরুণদের উদ্বেগকে সামনে এনে সংগঠনটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।
এদিকে অভিজিৎ দীপকে নিজ বাসভবনে ফেরার পর সমর্থক ও পরিবারের সদস্যদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান। পরে তিনি শিক্ষাব্যবস্থা, নিয়োগ পরীক্ষা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আলোচনা করেন।
সিজেপির নেতারা বলছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষাব্যবস্থায় সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ফলে সামনের দিনগুলোতে ভারতের শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে এই আন্দোলন আরও বড় আকার নিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au