বিশ্ব

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

  • 12:48 pm - June 08, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৮ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিসহ এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় বসবাসরত মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জেনারেল সান্তোস সিটির দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে।

ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ফিলিপাইনের কিছু উপকূলে সর্বোচ্চ তিন মিটার বা প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কয়েকটি উপকূলীয় এলাকায় এক মিটার বা প্রায় তিন ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ফিলিপাইনের ভূকম্পন ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা উপকূলীয় জনগণকে দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রথম সুনামি ঢেউ আঘাত হানার পরও কয়েক ঘণ্টা পর্যন্ত ঝুঁকি অব্যাহত থাকতে পারে। মিন্দানাও অঞ্চলের অন্তত নয়টি প্রদেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

ভূমিকম্পের পর ফিলিপাইনের প্রেসিডেন্ট মারকোস এক জরুরি বার্তায় জনগণকে কোনো ধরনের বিলম্ব না করে নিরাপদ ও উঁচু স্থানে চলে যাওয়ার আহ্বান জানান। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন।

জাপান, ইন্দোনেশিয়া ও অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশও সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের প্রধানমন্ত্রী নাগরিকদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন।

ভূমিকম্পের পর একাধিক আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে, যার মধ্যে কয়েকটির মাত্রা ৬-এর ওপরে ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

এই শাখার আরও খবর

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au