অভিষেকেই ৪৭ বছর রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার
মেলবোর্ন, ৯ জুন- ভারতীয় ক্রিকেটে নতুন স্পিন যুগের সূচনা হতে পারে মানব সুথারের হাত ধরেই। আফগানিস্তানের বিপক্ষে নিজের অভিষেক টেস্ট ম্যাচেই দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে ৪৭…
মেলবোর্ন, ৯ জুন- সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার বিভিন্ন মামলায় দেওয়া হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিন আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
শনিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়, তাদের জামিনসংক্রান্ত জারি করা রুল দ্রুত শুনানি করে নিষ্পত্তি করতে।
রাষ্ট্রের পক্ষে আবেদন করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন রাষ্ট্রপক্ষে এবং সাংবাদিক দম্পতির পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া উপস্থিত ছিলেন।
হাইকোর্ট ১১ মে শাকিল আহমেদের বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলায় এবং ফারজানা রুপার ছয়টি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। একই সঙ্গে আদালত রাষ্ট্রপক্ষকে কারণ দর্শাতে রুল জারি করেছিল, কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না।
তবে ওই সময় আরেকটি মামলায় জামিন না দিলেও আদালত একই ধরনের রুল জারি রেখেছিল বলে জানা যায়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। পরে আদাবর ও উত্তরা পূর্ব থানার একাধিক হত্যা মামলায় তাদের রিমান্ডে নেওয়া হয় এবং পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের জামিন আদেশের বিরুদ্ধে অবস্থান নেয়, আর আসামিপক্ষ জামিন বহালের পক্ষে যুক্তি উপস্থাপন করে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au