অস্ট্রেলিয়া

পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত অস্ট্রেলীয় ৯ বছরের শিশু

পার্থের অস্ট্রেলীয় পরিবার ছুটিতে গিয়ে পরিণত হলো মর্মান্তিক ঘটনার শিকার।

  • 2:00 pm - June 14, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
ডাকাতির পর ভাড়া করা গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ।

মেলবোর্ন, ১৪ জুন: পাকিস্তানে ছুটি কাটাতে গিয়ে এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে বসবাসকারী একটি অস্ট্রেলীয় পরিবার। ডাকাতদের লক্ষ্য করে অভিযান চালাতে গিয়ে ভুলবশত পরিবারের ভাড়া করা গাড়িতে গুলি চালায় পুলিশ। এতে ৯ বছর বয়সী হানিয়া আহমেদ নিহত হয়েছে এবং তার বাবা ও ভাই গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়াল শহরে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার রাতে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে অস্ত্রধারী ডাকাতদের কবলে পড়ে আহমেদ পরিবার। ডাকাতরা পরিবারের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান গয়না ছিনিয়ে নেয়।

পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বাবা আদিল আহমেদ। এ সময় ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ ভুলবশত তাদের ভাড়া করা গাড়িটিকেই ডাকাতদের পালানোর গাড়ি বলে মনে করে এবং নির্বিচারে গুলি চালায়।

পুলিশের গুলিতে গাড়ির ভেতরে থাকা ৯ বছর বয়সী হানিয়া আহমেদ গুরুতর আহত হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বাবা আদিল আহমেদ এবং ভাই আফান আহমেদও গুলিবিদ্ধ হন। তাদের পরবর্তীতে রাওয়ালপিন্ডির বেনজির ভুট্টো হাসপাতালে স্থানান্তর করা হয়। অস্ত্রোপচারের পর আদিল আহমেদ হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও আফান এখনও চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। তবে মা সিদরা খান অক্ষত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন রাতে পরিবারটি সিদরা খানের বাবার সঙ্গে রাতের খাবার খেয়ে তার চাচা আলী এজাজের বাড়িতে যাচ্ছিল। রাত প্রায় ১১টা ৪০ মিনিটে বাড়ির সামনে গাড়ি থামানোর পর মোটরসাইকেলে আসা দুই ডাকাত তাদের ঘিরে ফেলে। এক ডাকাত অস্ত্রের মুখে পরিবারের কাছ থেকে প্রায় ৭,৫০০ ডলার মূল্যের গয়না ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

পুলিশ জানায়, ডাকাতদের তৎপরতা দেখতে পেয়ে এক পুলিশ সদস্য গুলি চালান। ডাকাতরাও পাল্টা গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একই সময় আদিল আহমেদ পরিবারকে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে সরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গাড়িকেই ডাকাতদের বাহন ভেবে ধাওয়া করে এবং গুলি চালায়।

চাকওয়ালের জেলা পুলিশ কর্মকর্তা কাশিফ জুলফিকার ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক ও বিস্ময়কর’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পাকিস্তানি কমিউনিটির নেতারাও ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পাকিস্তানি অ্যাসোসিয়েশন ডব্লিউএর সাধারণ সম্পাদক আসিম চৌধুরী বলেন, “এই সংবাদ অত্যন্ত হৃদয়বিদারক, বিশেষ করে নয় বছরের একটি শিশুর মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে।”

এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (DFAT) জানিয়েছে, নিহত ও আহত অস্ট্রেলীয় নাগরিকদের পরিবারের জন্য কনস্যুলার সহায়তা প্রদান করা হচ্ছে। এক বিবৃতিতে সংস্থাটি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, “এই কঠিন সময়ে আমরা পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au