বিশ্ব

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

  • 2:36 am - June 17, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার
মমতা ব্যানার্জী ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে তিনি নিজেই আদালতে উপস্থিত হয়ে নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে হলফনামা দাখিল করেন।

আদালতে যাওয়ার সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা কুণাল ঘোষ ও দোলা সেন। মামলায় ভবানীপুর কেন্দ্রের ভোটগ্রহণ ও ফলাফল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপত্তি তুলে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনে শুভেন্দু অধিকারী ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবানীপুর দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এই কেন্দ্র থেকে তিনি একাধিকবার নির্বাচিত হয়েছেন এবং এর আগে কখনও পরাজয়ের মুখ দেখেননি। ফলে এবারের পরাজয় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। অবশেষে তিনি আদালতের মাধ্যমে বিষয়টির আইনি নিষ্পত্তির পথ বেছে নিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং এর চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

নন্দীগ্রামে পরাজয়ের পর ২০২১ সালেই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে পুনরায় বিধানসভায় ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পাঁচ বছর পর একই ভবানীপুর কেন্দ্রে তার পরাজয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

রাজনৈতিক মহলের ধারণা, ভবানীপুরের ফলাফল নিয়ে এই আইনি লড়াই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে এবং আগামী দিনগুলোতে বিষয়টি রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au