বাংলাদেশ

গোপালগঞ্জে ‘খেলনার’ প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ

  • 7:26 pm - March 26, 2025
  • পঠিত হয়েছে:৫৫ বার
শিশু ধর্ষণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘মাটির খেলনা’ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম আকাশ মোল্যা (১৮)। তিনি একই গ্রামের তারু মোল্যার ছেলে।

এদিকে এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারকে মামলা না করার জন্য নানা রকম ভয়ভীতি দেখায় স্থানীয় প্রভাবশালীরা এবং নানা উপায়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করেন তারা। তবে ঘটনার ৫দিন পর গতকাল মঙ্গলবার শিশুর বাবা শরিফুল মোল্যা বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশের ক্ষেতে গিয়েছিল। এ সময় প্রতিবেশী যুবক আকাশ মোল্যা মাটির খেলনা দেওয়ার কথা বলে পাশের একটি বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ক্ষেত থেকে শিশুর মা বাড়িতে এসে দেখে তার মেয়ে পেট ধরে কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করলে শিশু জানায়, প্রতিবেশী আকাশ তাকে মাটির খেলনা দেওয়ার কথা বলে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা শিশুর পরিবারকে মামলা না করতে চাপ দেন এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে মঙ্গলবার শিশুর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, ‘মঙ্গলবার শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।’

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

মেলবোর্ন, ৫ জুন- টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন…

আইভীকে দেখতে যাওয়ার অভিযোগে সিটি করপোরেশনের কর্মচারী চাকরিচ্যুত

মেলবোর্ন, ৫ জুন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সঙ্গে দেখা করতে যাওয়ার অভিযোগে সিটি করপোরেশনের এক চতুর্থ শ্রেণির কর্মচারীকে চাকরি থেকে…

দৌলতদিয়া ঘাটে আবারও বাস পদ্মা নদীতে

মেলবোর্ন, ৫ জুন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার…

মে ২০২৬: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন উদ্বেগজনক চিত্র প্রকাশ

মেলবোর্ন, ৫ জুন- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার পরিস্থিতি নিয়ে একটি নতুন ফ্যাক্ট শিটে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ‘এসএএমআইডিএইচ’ নামের একটি গবেষণা ও বিশ্লেষণভিত্তিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au