বাংলাদেশ

তারেক রহমান-আনোয়ার বৈঠক: শ্রম ও বাণিজ্য সহযোগিতা জোরদারের উদ্যোগ

  • 4:49 pm - June 22, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
শ্রম ও বাণিজ্য সহযোগিতা জোরদারে মালয়েশিয়ায় তারেক রহমান-আনোয়ার বৈঠক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুন- মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশ ও মালয়েশিয়ার শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার পারদানা পুত্রা ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে এই বৈঠক হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে দুই নেতার নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তারা অংশ নেন।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা। একই সঙ্গে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের বৈধকরণ, ওয়ার্ক পারমিট নবায়ন এবং কর্মসংস্থান ব্যবস্থাপনা সহজ করার বিষয়গুলোও আলোচনায় আসে।

বাংলাদেশের কৃষিপণ্য বিশেষ করে আম, ফলমূল ও শাকসবজি মালয়েশিয়ার বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো নিয়েও দুই পক্ষ আলোচনা করে। পাশাপাশি আসিয়ানভুক্ত সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব কাঠামোতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টিও গুরুত্ব পায়।

রোহিঙ্গা সংকট, আঞ্চলিক স্থিতিশীলতা এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা নিয়েও মতবিনিময় হয় বলে জানা গেছে।

বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একই সঙ্গে সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত আরও দুটি আলাদা দলিল বিনিময় করা হয়। এসব দলিল দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বিনিময় করেন।

এরপর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন, যেখানে বৈঠকের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা তুলে ধরা হয়।

এর আগে সকালে পারদানা পুত্রা ভবনে একান্ত বৈঠকের আগে প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং আনুষ্ঠানিকভাবে বৈঠক কার্যক্রম শুরু হয়।

এই শাখার আরও খবর

বড় ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

মেলবোর্ন, ২২ জুন- চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কালোতালিকাভুক্তির পদক্ষেপের জবাবে প্রতিরক্ষা, প্রযুক্তি ও বিরল খনিজ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর কঠোর রপ্তানি…

শিল্পকারখানায় চাঁদা দাবির অভিযোগ, মুচলেকায় ছাড়া পেলেন এমপিপুত্র সজীব

মেলবোর্ন, ২২ জুন- নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে পরিবারের…

বিভিন্ন দেশের কারাগার থেকে ৪৯৫ বাংলাদেশিকে ফেরত আনল সরকার

মেলবোর্ন, ২২ জুন- বন্দিবিনিময় চুক্তি ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত এক বছরের বেশি সময়ে ৪৯৫ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ২০২৪ সালের শুরু…

সিরিয়া ফেরত অস্ট্রেলীয় নারী কাওসার আহমদের জামিন চেয়ে আদালতে আবেদন

মেলবোর্ন, ২২ জুন- সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকায় অবস্থানকালে দাসপ্রথাসংশ্লিষ্ট অপরাধে অভিযুক্ত অস্ট্রেলীয় নাগরিক কাওসার আহমদের জামিন আবেদন নিয়ে শুনানি চলছে। ৫৪ বছর…

কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন ট্রাম্প সমর্থিত প্রার্থী

মেলবোর্ন, ২২ জুন- কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা সামান্য ব্যবধানে বিজয়ী হয়েছেন। দেশটির নির্বাচন কর্তৃপক্ষের প্রাথমিক ফলাফলে দেখা যায়, রোববারের এই…

পদত্যাগের চাপ বাড়ছে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী?

মেলবোর্ন, ২২ জুন- ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবছেন। তার ওপর পদত্যাগের ঘোষণা দেওয়ার চাপ ক্রমশ বাড়ছে বলে রাজনৈতিক অঙ্গনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au