বাংলাদেশ

ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে ব্যবস্থা

  • 1:15 pm - June 24, 2026
  • পঠিত হয়েছে:১৮৪ বার
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুন- জুলাই অভ্যুত্থানের সময় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে একজন শিক্ষককে সাময়িকভাবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আলোচিত আরেক শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার রাতে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ, বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং হুমকিমূলক আচরণের অভিযোগে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ব্যাংকিং ও বীমা বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই অভিযোগে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

শুধু শিক্ষক নন, একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ লাভলু মোল্লা শিশিরকেও সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন।

ভাইরাল শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

সিন্ডিকেট সভায় বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। পরে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা সৃষ্টি হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। অভিযোগ পর্যালোচনার পর বিভাগীয় সুপারিশ অনুযায়ী তাঁকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানীর পদ বাতিলের সুপারিশ

সিন্ডিকেট সভায় ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত গোলাম রাব্বানীর ছাত্রত্ব সংক্রান্ত বিষয়ও আলোচনায় আসে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এমফিল কর্মসূচিতে তাঁর ভর্তি যথাযথ নিয়ম অনুসরণ করে হয়নি বলে পূর্বে একাডেমিক কাউন্সিল যে সুপারিশ করেছিল, তার আলোকে তাঁর ছাত্রত্ব বাতিল এবং ডাকসুর জিএস পদ অবৈধ ঘোষণার বিষয়টি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।

গত বছরের নভেম্বরে একাডেমিক কাউন্সিল গোলাম রাব্বানীর এমফিল ভর্তি বাতিল এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তাঁর জিএস পদ অবৈধ ঘোষণার সুপারিশ করেছিল।

যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল

এদিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক ওয়াসেল বিন সাদাত এবং রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁদের আগেই সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

সোমবারের সিন্ডিকেট সভায় ওই দুই শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সুপারিশ দেবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এসব সিদ্ধান্তকে প্রশাসনের পক্ষ থেকে শৃঙ্খলা, জবাবদিহি এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au