বাংলাদেশ

চীনে ‘বিনিয়োগ কার্যালয়’ খুলছে বাংলাদেশ

  • 5:35 pm - June 25, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুন- চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও বিনিয়োগ প্রক্রিয়া আরও গতিশীল করতে চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, চীনের সঙ্গে শিল্প ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করতে বাংলাদেশ আগ্রহী এবং দেশটিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে চীনের ১২৫ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, শিল্পখাতের সুযোগ এবং সরকারের বিভিন্ন নীতি-সহায়তা তুলে ধরে উপস্থাপনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ এখন ব্যবসা ও বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং তাদের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার অংশ বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ গড়ে তুলতে সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পরিকল্পনার আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর, নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। পাশাপাশি মোংলায় দ্বিতীয় একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগও বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এসব প্রকল্প চীনা বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেন।

চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবা দ্রুত পৌঁছে দিতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালু করা হবে বলেও জানান তিনি। তাঁর মতে, এই কার্যালয় দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

বিশ্লেষকদের মতে, চীনে সরাসরি বিনিয়োগ কার্যালয় স্থাপনের উদ্যোগ বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে উৎপাদনশিল্প, অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তিখাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা আরও জোরদার হবে।

এই শাখার আরও খবর

সময়ের খেয়া

মেলবোর্ন, ২৫ জুন- ইতিহাসের পাতা উল্টালে প্রথমেই যে নামটা জ্বলজ্বল করে ওঠে, সে নাম—বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন। রোজ গার্ডেনে জন্ম নেওয়া একটা…

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার উদ্যোগ

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে…

তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে ঢাকা-বেইজিংয়ের ঐকমত্য

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশের তিস্তাসহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ এবং পানিসম্পদ উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। এ লক্ষ্যে…

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে, অপেক্ষা ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচের

মেলবোর্ন, ২৫ জুন- ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ ৩২ দলের লড়াইয়ে কার্লো আনচেলত্তির দলের…

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা

মেলবোর্ন,২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক…

জাপানেও শক্তিশালী ভূমিকম্প, বুলেট ট্রেন চলাচল বন্ধ

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au