বাংলাদেশ

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার উদ্যোগ

  • 7:07 pm - June 25, 2026
  • পঠিত হয়েছে:১০৭ বার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং এ পরিস্থিতি মোকাবিলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদকসংক্রান্ত প্রায় ৮০ হাজার মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। বিপুলসংখ্যক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রচলিত আদালতেও এসব মামলার বিচারকাজ চলমান থাকবে।

তিনি বলেন, বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে বর্তমান পরিস্থিতিতে কার্যকরভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে পড়েছে। অনেক মাদক ব্যবসায়ীর নিজস্ব সশস্ত্র বাহিনী বা সংঘবদ্ধ চক্র রয়েছে। অথচ অভিযান পরিচালনাকারী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকদের কাছে আত্মরক্ষার জন্যও কোনো অস্ত্র নেই।

এ অবস্থাকে ‘ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার’-এর সঙ্গে তুলনা করে মন্ত্রী বলেন, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রয়োজনীয় সুরক্ষা ও সক্ষমতা নিশ্চিত না করলে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করা সম্ভব হবে না।

সালাহউদ্দিন আহমদ জানান, দেশে মাদক পরীক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক আধুনিক পরীক্ষাগার নেই। ফলে জব্দ হওয়া মাদকের নমুনা দ্রুত পরীক্ষা করা এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যায়। এর প্রভাব মামলার বিচারকাজেও পড়ছে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের পর থানায় হস্তান্তরের আগ পর্যন্ত রাখার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব কোনো হাজতখানা নেই। এ কারণে অভিযান-পরবর্তী ব্যবস্থাপনাতেও নানা ধরনের জটিলতা তৈরি হয়।

মন্ত্রী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনে হাজতখানা নির্মাণ, আধুনিক পরিবহন সুবিধা, ডগ স্কোয়াড গঠন এবং কর্মকর্তাদের জন্য আধুনিক অস্ত্র সরবরাহের বিধান রাখা হচ্ছে। এসব সুবিধা নিশ্চিত হলে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

তিনি বলেন, সংশোধিত আইনটি আগামী কয়েক দিনের মধ্যেই জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হয়েছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক কেনাবেচা হচ্ছে। এসব লেনদেনের অর্থ বিভিন্ন অবৈধ উপায়ে পাচার করা হচ্ছে এবং মানি লন্ডারিংয়ের মাধ্যমে সম্পদ গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, মাদক ব্যবসা এখন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্যও বড় হুমকি। তাই অনলাইনভিত্তিক অপরাধ, অর্থপাচার এবং সংঘবদ্ধ মাদক চক্র মোকাবিলায় শক্তিশালী ও যুগোপযোগী আইনি কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

অনুষ্ঠানে মাদকাসক্তদের পুনর্বাসন ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই মাদকের ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করা সম্ভব।

এই শাখার আরও খবর

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au