বিশ্ব

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল

  • 12:55 pm - June 28, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুন- ভেনিজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা দ্রুত বেড়ে ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ হাজার ২৩৮ জন, আর এখনো ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির ইতিহাসে এক শতকেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

তাৎক্ষণিক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী কারাকাস এবং আশপাশের এলাকায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। বহু বহুতল ভবন, আবাসিক স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষের আর্তনাদ এখনো থামেনি।

ভেনিজুয়েলা সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো অন্তত ১৭২ জন ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। উদ্ধারকারী দল দিনরাত অভিযান চালিয়ে গেলেও ধ্বংসস্তূপের বিশাল পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত এলাকার ব্যাপকতার কারণে উদ্ধারকাজ ধীরগতিতে এগোচ্ছে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বাড়ছে।

সরকার জানিয়েছে, হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ, পানি ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হলেও প্রয়োজনের তুলনায় তা এখনো অপর্যাপ্ত।

এরই মধ্যে উদ্ধার অভিযান চলাকালে গত শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। তুলনামূলক কম শক্তিশালী হলেও এর কম্পন রাজধানী কারাকাস এবং মারাকাই শহরেও অনুভূত হয়েছে। নতুন এই কম্পনের পর উদ্ধারকর্মীরা কিছু সময়ের জন্য অভিযান স্থগিত করতে বাধ্য হন।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপ সরানোর কাজ যত এগোবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী দল ইতোমধ্যে ভেনিজুয়েলায় পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। দেশটির সরকারও জরুরি অবস্থা জারি রেখে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান জোরদার করেছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au