এসএসসিতে সাফল্য, ঢাকার ২৫ মেধাবী শিক্ষার্থীকে ডিসির চিঠি-উপহার
মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করা ঢাকার ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকা জেলার…
মেলবোর্ন, ২৮ জুন- বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগে একাদশে বড় পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। দলটির অধিনায়ক ও মহাতারকা লিওনেল মেসিকে বিশ্রাম দিয়ে আক্রমণভাগে একসঙ্গে সুযোগ দিয়েছেন দুই স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে।
সাধারণত এই দুই ফরোয়ার্ডের মধ্যে একজনকে শুরুর একাদশে দেখা গেলেও, ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ ম্যাচে ভিন্ন কৌশল নিয়েছেন স্কালোনি। ‘ডাবল স্ট্রাইকার’ ফর্মেশনে আক্রমণ আরও শক্তিশালী করার লক্ষ্যেই আলভারেজ ও লাউতারোকে একসঙ্গে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল একাদশ প্রকাশ করা হয়। গোলবারের নিচে বরাবরের মতো আস্থা রাখা হয়েছে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ওপর।
রক্ষণভাগে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির সঙ্গে থাকছেন নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস সেনেসি এবং জিওভান্নি সিমিওনে। মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণে থাকবেন জিওভান্নি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস ও এক্সেকিয়েল পালাসিওস। তাদের সঙ্গে সৃজনশীলতার দায়িত্ব পালন করবেন তরুণ প্রতিভা নিকো পাজ।
সবচেয়ে বেশি নজর থাকছে আক্রমণভাগে। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ এবং ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজ একসঙ্গে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করবেন।
গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। মেসিকে বিশ্রাম দিলেও শক্তিশালী একাদশ সাজিয়ে জয় নিয়েই শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্য স্কালোনির দলের।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au