ওয়ান নেশন ‘শত্রু নয়’, মন্তব্যে অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন বিতর্ক
মেলবোর্ন, ২৮ জুন- অস্ট্রেলিয়ার বিরোধী জোটের উপনেতা জেন হিউম বলেছেন, ওয়ান নেশন পার্টি এবং এর নেতা পলিন হ্যানসনকে তিনি রাজনৈতিক শত্রু হিসেবে দেখেন না। লিবারেল পার্টির…
মেলবোর্ন, ২৮ জুন- বাংলাদেশিদের উদ্দেশে ভিসা জালিয়াতি ও ভুয়া চাকরির প্রলোভন সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা ও চাকরি নিয়ে প্রতারণার ঘটনা বেড়েছে। তাই ভিসা আবেদনকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিতে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।
রোববার (২৮ জুন) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানায়, নিশ্চিত ভিসা, দ্রুত ভিসা অনুমোদন কিংবা চাকরির নিশ্চয়তার নামে অনেক প্রতারক সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এসব প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা।
হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যের ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি, এজেন্সি বা মধ্যস্থতাকারী শতভাগ ভিসা নিশ্চিত করতে পারে না। ভিসা আবেদন সম্পূর্ণভাবে নির্ধারিত নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিসা জালিয়াতি বা প্রতারণার সন্দেহ হলে তা গোপনীয়ভাবে ব্রিটিশ কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ জন্য BangladeshVisaFraud@fcdo.gov.uk ই-মেইলে অভিযোগ পাঠানোর আহ্বান জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
এ ছাড়া যুক্তরাজ্যের ভিসা, অভিবাসন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক ও হালনাগাদ তথ্য জানতে শুধুমাত্র যুক্তরাজ্য সরকারের সরকারি ওয়েবসাইট www.gov.uk ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ব্রিটিশ হাইকমিশন বলেছে, ভুয়া প্রতিশ্রুতি, জাল কাগজপত্র কিংবা অবৈধ উপায়ে ভিসা পাওয়ার চেষ্টা আবেদনকারীর জন্য গুরুতর আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। তাই বিদেশে উচ্চশিক্ষা, চাকরি বা ভ্রমণের উদ্দেশ্যে আবেদনকারীদের সব তথ্য যাচাই করে কেবল সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au