বিশ্ব

ফ্রান্সে স্কাইডাইভিং স্কুলের বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

  • 3:46 am - June 29, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৯ জুন- ফ্রান্সের পূর্বাঞ্চলীয় টমব্লেইন শহরে একটি স্কাইডাইভিং স্কুলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক রয়েছেন। দুর্ঘটনায় বিমানে থাকা কেউই প্রাণে বাঁচেননি।

রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের পাশের টমব্লেইন শহরের একটি সড়কে আছড়ে পড়ে এবং মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়।

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল, দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বিমানটিতে থাকা পাইলটসহ ১১ জনের সবাই ঘটনাস্থলেই মারা যান। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি সড়কে বিধ্বস্ত হলেও আশপাশের কোনো ব্যক্তি বা স্থাপনার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বিমানটিতে স্কাইডাইভিং প্রশিক্ষণ ও অনুশীলনে অংশ নিতে যাওয়া একদল প্রশিক্ষক ও শিক্ষার্থী ছিলেন। নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের অংশ হিসেবেই বিমানটি উড্ডয়ন করেছিল।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ন্যান্সি-এসে বিমানবন্দরের আশপাশের এলাকা সাধারণ মানুষের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে পুলিশ। উদ্ধারকাজ ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন।

বিমান চলাচল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ, বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার এবং কারিগরি ত্রুটি, আবহাওয়া ও অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জের সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) রাত…

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি…

যুবদল নেতার ভয়ে অফিসে যাচ্ছেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণী

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীকে কার্যালয়ে আড়াই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের…

অবশেষে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

অবশেষে সব অনুমোদন জটিলতা কাটিয়ে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ৮৩৬ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়…

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী আজ

আজ ৫ নভেম্বর, উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজসংস্কারক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী। ১৮৭০ সালের এই দিনে কলকাতায়…

আইনজীবীর পরামর্শে আদালতে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা পরীমনি

ওটিএন বাংলা রিপোর্ট :  ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার তাঁর জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au