বিশ্ব

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃত ১,৭১৯

  • 2:19 pm - June 30, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন,৩০ জুন- ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। ভয়াবহ এই দুর্যোগে আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৩৪ জন, আর ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন ১৫ হাজার ৮৬৬ জন। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন অথবা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরা।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহত ও ক্ষয়ক্ষতির এই তথ্য জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দল, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক এবং জরুরি সেবাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমে এলেও উদ্ধার তৎপরতা এখনো বন্ধ করা হয়নি।

কর্তৃপক্ষের তথ্যমতে, পরপর আঘাত হানা ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বহু ভবন, সড়ক, সেতু এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি শহর ও জনবসতি, যেখানে হাজার হাজার মানুষ এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন।

এদিকে চলমান উদ্ধার অভিযানের মধ্যেই সোমবার সকালে আবারও একটি শক্তিশালী আফটারশক বা পরবর্তী ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল সাতটার কিছু পরে ৪ দশমিক ৬ মাত্রার এই কম্পনটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। এর উৎপত্তিস্থল ছিল কারাবালেদা শহরের উত্তরে ক্যারিবীয় উপকূলীয় এলাকা।

আফটারশকের কারণে উদ্ধারকাজ সাময়িকভাবে ব্যাহত হলেও জাতীয় পরিষদের নেতা হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, নতুন এই কম্পনে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো প্রাণহানি বা অতিরিক্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে মানুষকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসনের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

উদ্ধারকারীরা বলছেন, সময় যত গড়াচ্ছে ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই কমছে। তবুও সম্ভাব্য জীবিতদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি, উদ্ধারকারী কুকুর এবং বিশেষজ্ঞ দল নিয়ে নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছেন তারা। ভয়াবহ এই ভূমিকম্পকে সাম্প্রতিক দশকগুলোর মধ্যে ভেনেজুয়েলার অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সুত্রঃ আল জাজিরার

এই শাখার আরও খবর

ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা

মেলবোর্ন,৩০ জুন- ইরানের পশ্চিমাঞ্চলে ইরাক সীমান্তসংলগ্ন পাভেহ শহরে সশস্ত্র হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) ভোরে তাদের বাড়িতে…

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মেলবোর্ন,৩০ জুন- ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে…

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কঠোরভাবে সতর্ক করল পাকিস্তান

মেলবোর্ন,৩০ জুন- সিন্ধু পানিচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর অবস্থানের কথা জানাল পাকিস্তান। ইসলামাবাদের দাবি, চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য…

৬ মাস ধরে গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ভিডিও ধারণ করা যুবক আটক

মেলবোর্ন,৩০ জুন-  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তের মোবাইল ফোনে গত ছয়…

জার্মানিকে হারানোর পর প্যারাগুয়েতে ‘জাতীয় ছুটি’ ঘোষণা

মেলবোর্ন,৩০ জুন- চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ফুটবল বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে প্যারাগুয়ে। ১২০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে ৪-৩…

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য টেকসই করতে ভারসাম্য আনা জরুরি : মার্কিন রাষ্ট্রদূত

মেলবোর্ন,৩০ জুন- বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের আমদানি ও রপ্তানিতে ভারসাম্য আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au