খেলা

৯১ মিনিটে নাটকীয় গোল মরক্কোর, ম্যাচ গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে

  • 2:58 pm - June 30, 2026
  • পঠিত হয়েছে:১৪ বার

মেলবোর্ন,৩০ জুন-শেষ মুহূর্তের দুর্দান্ত লড়াইয়ে নাটকীয়ভাবে ম্যাচে ফিরেছে মরক্কো। নির্ধারিত সময়ের শেষদিকে পিছিয়ে পড়লেও ইনজুরি টাইমে ইসা দিওপের গুরুত্বপূর্ণ গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে ১-১ সমতায় ফিরেছে আফ্রিকার দলটি। ফলে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর উত্তেজনাপূর্ণ এই লড়াই গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও দীর্ঘ সময় সমতা বজায় থাকে। তবে ৭১তম মিনিটে ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন। তার গোলে জয় দেখতে শুরু করেছিল ডাচ সমর্থকরা।

গোল হজমের পরও ভেঙে পড়েনি মরক্কো। বরং আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালাতে থাকে দলটি। একের পর এক আক্রমণে নেদারল্যান্ডসের রক্ষণভাগকে চাপে রাখে তারা।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচে ছয় মিনিট অতিরিক্ত সময় যোগ করেন রেফারি। সেই যোগ করা সময়ের প্রথম মিনিটেই আসে কাঙ্ক্ষিত গোল। ডান প্রান্ত থেকে তালবির নিখুঁত উঁচু ক্রসে বক্সের ভেতর দারুণ হেডে বল জালে পাঠান ইসা দিওপ। আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোলেই দলকে হারের মুখ থেকে ফিরিয়ে এনে নায়ক বনে যান এই ডিফেন্ডার।

দিওপের শেষ মুহূর্তের গোলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে শুরু হয় অতিরিক্ত ৩০ মিনিটের খেলা, যেখানে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াই চালিয়ে যায় দুই দল।

এই শাখার আরও খবর

ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা

মেলবোর্ন,৩০ জুন- ইরানের পশ্চিমাঞ্চলে ইরাক সীমান্তসংলগ্ন পাভেহ শহরে সশস্ত্র হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) ভোরে তাদের বাড়িতে…

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মেলবোর্ন,৩০ জুন- ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে…

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কঠোরভাবে সতর্ক করল পাকিস্তান

মেলবোর্ন,৩০ জুন- সিন্ধু পানিচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর অবস্থানের কথা জানাল পাকিস্তান। ইসলামাবাদের দাবি, চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য…

৬ মাস ধরে গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ভিডিও ধারণ করা যুবক আটক

মেলবোর্ন,৩০ জুন-  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তের মোবাইল ফোনে গত ছয়…

জার্মানিকে হারানোর পর প্যারাগুয়েতে ‘জাতীয় ছুটি’ ঘোষণা

মেলবোর্ন,৩০ জুন- চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ফুটবল বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে প্যারাগুয়ে। ১২০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে ৪-৩…

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য টেকসই করতে ভারসাম্য আনা জরুরি : মার্কিন রাষ্ট্রদূত

মেলবোর্ন,৩০ জুন- বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের আমদানি ও রপ্তানিতে ভারসাম্য আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au