বিশ্ব

লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত

  • 4:52 pm - June 30, 2026
  • পঠিত হয়েছে:১১৫ বার
লেবানন ও সংযুক্ত আরব আমিরাতের পতাকা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন,৩০ জুন-  নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আরোপ করা প্রায় দুই মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর ফলে দেশটির নাগরিকরা আবারও লেবানন সফরের অনুমতি পেলেন। তবে ভ্রমণের আগে প্রত্যেক আমিরাতি নাগরিককে বাধ্যতামূলকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিবন্ধন করতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আমিরাত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রমণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধন এবং প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গত ৩০ এপ্রিল মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ইরান, লেবানন ও ইরাকে নিজ দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। সে সময় ওই তিন দেশে অবস্থানরত সব আমিরাতি নাগরিককে যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরে আসার আহ্বানও জানানো হয়।

বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা এবং সংঘাতের জেরে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ায় এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল আবুধাবি।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, লেবাননের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ইরান ও ইরাকে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। দেশ দুটির নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে আমিরাত কর্তৃপক্ষ।

এদিকে আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমে আসার ইঙ্গিত হিসেবে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সোমবার তেহরান ও দুবাইর মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে এই পদক্ষেপ।

কূটনৈতিক মহলের ধারণা, লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত দেশটির সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ও নাগরিকদের যাতায়াত পুনরায় চালু করার বার্তা দিয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ভবিষ্যতে এ সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au