বিশ্ব

‘অপারেশন সিঁদুরে’ নিহতদের তথ্য গোপনের অভিযোগ, মোদি সরকারের সমালোচনায় কংগ্রেস

  • 6:29 pm - June 30, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন,৩০ জুন- ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের মে মাসে সংঘটিত চার দিনের সামরিক সংঘাতকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ভারতীয় সেনা সদস্যদের প্রকৃত তথ্য গোপন করা হয়েছে বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি।

ভারতীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে ওই চার দিনের সংঘাত চলাকালে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনাবাহিনীর হতাহতের প্রকৃত তথ্য সংসদে গোপন করা হয়েছে বা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।

সরকারি হিসাব অনুযায়ী, ওই সংঘাতে মোট ছয়জন ভারতীয় সেনা সদস্য নিহত হন। তাদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং ভারতীয় বিমানবাহিনীর একজন সদস্য ছিলেন। তবে কংগ্রেসের দাবি, নিহত সেনাদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি এবং তাদের প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতিও দেওয়া হয়নি।

এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সেনা সদস্য বিষয়ক বিভাগের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনূমা আচার্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।

অনূমা আচার্য বলেন, অতীতে দায়িত্ব পালনকালে নিহত সেনা সদস্যদের প্রতি সব সরকারই প্রকাশ্যে শ্রদ্ধা জানিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। তার অভিযোগ, সরকার বারবার সেনাবাহিনী এবং দেশের মানুষের সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে।

অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী অভিযোগ করেন, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সেনাবাহিনীর নাম ব্যবহার করছে। তিনি দাবি করেন, সংসদে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, সংঘাতে কোনো সেনা সদস্য নিহত হননি। তার ওই বক্তব্যের পর বিজেপি সদস্যরা করতালি দেন বলেও অভিযোগ করেন তিনি।

রোহিত চৌধুরীর ভাষ্য, এমন বক্তব্য শুধু বাস্তবতাকে আড়াল করার চেষ্টা নয়, বরং দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো সেনা সদস্যদের প্রতি চরম অসম্মান। তিনি বলেন, নিহত সেনাদের আত্মত্যাগকে খাটো করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ঘটনায় সরকারের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে কংগ্রেসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ‘অপারেশন সিঁদুর’-এ সেনা হতাহতের প্রকৃত তথ্য নিয়ে বিতর্ক আরও তীব্র হওয়ার আভাস দেখা যাচ্ছে।

এই শাখার আরও খবর

ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা

মেলবোর্ন,৩০ জুন- ইরানের পশ্চিমাঞ্চলে ইরাক সীমান্তসংলগ্ন পাভেহ শহরে সশস্ত্র হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) ভোরে তাদের বাড়িতে…

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মেলবোর্ন,৩০ জুন- ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে…

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কঠোরভাবে সতর্ক করল পাকিস্তান

মেলবোর্ন,৩০ জুন- সিন্ধু পানিচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর অবস্থানের কথা জানাল পাকিস্তান। ইসলামাবাদের দাবি, চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য…

৬ মাস ধরে গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ভিডিও ধারণ করা যুবক আটক

মেলবোর্ন,৩০ জুন-  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তের মোবাইল ফোনে গত ছয়…

জার্মানিকে হারানোর পর প্যারাগুয়েতে ‘জাতীয় ছুটি’ ঘোষণা

মেলবোর্ন,৩০ জুন- চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ফুটবল বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে প্যারাগুয়ে। ১২০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে ৪-৩…

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য টেকসই করতে ভারসাম্য আনা জরুরি : মার্কিন রাষ্ট্রদূত

মেলবোর্ন,৩০ জুন- বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের আমদানি ও রপ্তানিতে ভারসাম্য আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au