শেখ হাসিনার বক্তব্য প্রকাশে বিধিনিষেধ, আইন মানার নির্দেশ গণমাধ্যমকে
মেলবোর্ন,১ জুলাই- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ, অডিও কিংবা ভিডিও বার্তা দেশের কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী…
মেলবোর্ন,১ জুলাই- ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সনাতনী রিসার্চ অ্যান্ড আইটি লিমিটেড প্রকাশিত ‘স্যামিধ ফ্যাক্ট শিট অন মাইনরিটি পারসিকিউশন’ শীর্ষক জুন ২০২৬ সালের প্রতিবেদনে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে জুন মাসে ৭৭টি নির্যাতনের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। তবে প্রতিবেদনে উল্লেখিত তথ্য সরকারি কোনো সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা স্বাধীন তদন্তকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করা হয়েছে, এমন কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফলে এসব তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
‘ডকুমেন্টারি অন মাইনরিটি পারসিকিউশন ইন বাংলাদেশ – রিপোর্ট ফর জুন ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে হত্যা, হামলা, মন্দিরে ভাঙচুর, ধর্মীয় অবমাননা, চাঁদাবাজি, জমি দখল, অপহরণ, ধর্ষণ, শারীরিক নির্যাতন, চুরি এবং ভয়ভীতি প্রদর্শনের মতো বিভিন্ন ঘটনার তথ্য নথিভুক্ত করা হয়েছে।
প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে ১৮টি সন্ত্রাসী হামলা, ১২টি হত্যা, ১২টি মন্দিরে ভাঙচুর, ৭টি ধর্মীয় অবমাননা, ৫টি চাঁদাবাজি, ৫টি শারীরিক নির্যাতন, ৪টি চুরি বা লুট, ৪টি অপহরণ, ৪টি ধর্মীয় অনুভূতিতে আঘাত, ৩টি জমি দখল, ২টি ধর্ষণ এবং ১টি গুলি ছোড়ার ঘটনার দাবি করা হয়েছে। সব মিলিয়ে নির্যাতনের মোট ঘটনার সংখ্যা ৭৭ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের মূল পর্যবেক্ষণে দাবি করা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে হয়রানি ও সহিংসতার প্রবণতা বেড়েছে। এতে শারীরিক হামলা, উপাসনালয়ে ভাঙচুর, সংখ্যালঘু মালিকানাধীন জমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক ও সাম্প্রদায়িক উত্তেজনার বিভিন্ন ঘটনার উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটির বিশ্লেষণে বলা হয়েছে, এসব ঘটনা দেশের বিভিন্ন অঞ্চলে ঘটেছে এবং এগুলো বিচ্ছিন্ন নয়, বরং একটি বিস্তৃত প্রবণতার প্রতিফলন বলে প্রতিবেদনের প্রণেতারা মনে করছেন। একই সঙ্গে দুর্বল আইন প্রয়োগ, রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক দুর্বলতা এবং সাম্প্রদায়িক উত্তেজনাকে এসব ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতে আরও দাবি করা হয়েছে, এসব ঘটনার কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে। অনেক পরিবার স্থানান্তরের কথা ভাবছে এবং ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের সুপারিশ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা বাড়ানো, অপরাধীদের দ্রুত জবাবদিহির আওতায় আনা, সংখ্যালঘুদের সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করা এবং পর্যবেক্ষণ ও নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদনটি সম্পাদনা করেছেন প্রসেনজিৎ কুমার হালদার। সম্পাদনার দায়িত্বে ছিলেন দেবব্রত সরকার এবং তথ্য বিশ্লেষণ ও নকশা করেছেন নেরব সরকার। এটি প্রকাশ করেছে সনাতনী রিসার্চ অ্যান্ড আইটি লিমিটেড।
তবে প্রতিবেদনে উপস্থাপিত ঘটনাগুলোর সঙ্গে সরকারি কোনো পরিসংখ্যান, আদালতের নথি, পুলিশ প্রতিবেদন বা স্বাধীন অনুসন্ধানের তথ্য সংযুক্ত করা হয়নি। ফলে এতে উত্থাপিত দাবিগুলোর স্বাধীন ও নিরপেক্ষ যাচাই সম্ভব নয়। এ কারণে প্রতিবেদনের তথ্যকে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ ও দাবি হিসেবেই বিবেচনা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au