বাংলাদেশ

ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্যে বিতর্ক,

  • 10:26 pm - July 03, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্যে বিতর্ক, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জুলাই- ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বক্তব্যটিকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ এবং ‘ইতিহাসের ভুল ব্যাখ্যা’ আখ্যা দিয়ে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা। তিনি দাবি করেন, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ও জাতীয় আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে, অথচ এসব ঐতিহাসিক অধ্যায়ে জামায়াতে ইসলামী ভিন্ন অবস্থানে ছিল।

নাছির তার পোস্টে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যারিস্টার ফুয়াদদের এত আক্রোশের কারণ একটাই। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে, আর ফুয়াদ সাহেবের প্রিয় সংগঠন জামায়াতে ইসলামী ছিল তার বিপরীত অবস্থানে।”

তিনি আরও উল্লেখ করেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা, এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি ঐতিহাসিক মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তনদের অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় বলে মন্তব্য করেন তিনি।

ছাত্রদল নেতা বলেন, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নয়, বরং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকেও অবমূল্যায়ন করেছে। তার ভাষায়, এই মন্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নাছির উদ্দীন নাছির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের প্রতি অবিলম্বে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য ব্যারিস্টার ফুয়াদকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং দ্রুত তার মন্তব্য প্রত্যাহার করতে হবে।”

সম্প্রতি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ঢাকা বিশ্ববিদ্যালয়সংক্রান্ত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরপর বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতারা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। নাছির উদ্দীন নাছিরের এই বক্তব্য সেই বিতর্ককে আরও তীব্র করেছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au