বিশ্ব

৫২ হাজার কোটি রুপির অত্যাধুনিক সমরাস্ত্র কিনছে ভারত

  • 1:45 pm - July 05, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জুলাই- ভারতের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে প্রায় ৫২ হাজার কোটি রুপি ব্যয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার নীতিগত অনুমোদন দিয়েছে দেশটির প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসি)। দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের মাধ্যমে স্থল, নৌ ও বিমানবাহিনীর যুদ্ধ সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা, নজরদারি এবং ড্রোন মোকাবিলার ক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসি’র অনুমোদনের মাধ্যমে এখন এসব প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। পরবর্তী ধাপে দরপত্র আহ্বান, প্রযুক্তিগত ও বাণিজ্যিক মূল্যায়ন এবং চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা হবে।

নতুন ক্রয় পরিকল্পনায় ভারতীয় সেনাবাহিনীর জন্য আকাশ তরঙ্গ অ্যান্টি-আনম্যানড অ্যারিয়াল ভেহিকল (ইউএভি) ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ম্যান পোর্টেবল অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল (এমপিএটিজিএম), মিডিয়াম রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল (এমআরএসএএম), ভেরি শর্ট-রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (ভি-শোরেডস), অ্যাক্টিভ প্রটেকশন সিস্টেম (এপিএস) এবং জেটচালিত কামিকাজে ড্রোন কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, আকাশ তরঙ্গ ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্যবস্থা ভবিষ্যতের ড্রোন যুদ্ধ মোকাবিলায় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে এমপিএটিজিএম সিস্টেম পদাতিক বাহিনীকে শত্রুপক্ষের সাঁজোয়া যান ধ্বংসে আরও কার্যকর করবে।

এছাড়া এমআরএসএএম আকাশপথে আসা বিভিন্ন ধরনের হুমকি মোকাবিলায় ব্যবহৃত হবে, আর ভি-শোরেডস মাল্টি-স্পেকট্রাল সেন্সর প্রযুক্তির মাধ্যমে শত্রুর পাল্টা প্রতিরোধ ব্যবস্থাকেও অকার্যকর করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। ট্যাংকের জন্য অ্যাক্টিভ প্রটেকশন সিস্টেম সংযোজনের ফলে অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্রের হামলা থেকে সুরক্ষা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

অন্যদিকে, জেটচালিত কামিকাজে ড্রোন স্বল্প ব্যয়ে নির্ভুল আঘাত হানার পাশাপাশি উন্নত ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনায় সহায়তা করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতীয় নৌবাহিনীর জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন (এমআইজিএম), নেভাল শিপবর্ন আনম্যানড অ্যারিয়াল সিস্টেম (এনএসইউএএস) এবং ইলেকট্রিক প্রপালশন ব্যবস্থার ল্যান্ড-বেসড টেস্টিং ফ্যাসিলিটি (এলবিটিএফ) কেনার অনুমোদনও দেওয়া হয়েছে। এসব প্রযুক্তি সমুদ্রে নজরদারি, শত্রুপক্ষের চলাচল নিয়ন্ত্রণ এবং উপকূলীয় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর জন্য ফিক্সড-উইং হাই-অল্টিটিউড সিউডো স্যাটেলাইট (এফডব্লিউ-এইচএপিএস) সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্ম দীর্ঘ সময় আকাশে অবস্থান করে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, টেলিযোগাযোগ এবং রিমোট সেন্সিং কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ভারতের চলমান প্রতিরক্ষা আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবেই এই বৃহৎ অস্ত্র ক্রয় পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au