বিশ্ব

রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স

  • 4:32 pm - July 06, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ জুলাই-  রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চল। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অন্তত ৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী, স্বেচ্ছাসেবক এবং বিশেষ পানি নিক্ষেপকারী বিমান মোতায়েন করেছে ফরাসি কর্তৃপক্ষ।

ফরাসি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের সাঁ-মারি-লা-মের এলাকায় প্রথম দাবানলের সূত্রপাত হয়। পরে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত পাশের কানেত-অঁ-রুসিওঁ এলাকায় ছড়িয়ে পড়ে। শুষ্ক আবহাওয়া ও উচ্চ তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু থেকেই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েন উদ্ধারকর্মীরা।

পাইরেনিস-অরিয়েন্টালস অঞ্চলের প্রশাসন জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রায় তিন হাজার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি স্থানীয় তিনটি ক্যাম্পসাইটে অবস্থানরত পর্যটক। দাবানল নিয়ন্ত্রণের সময় দুইজন দমকলকর্মী সামান্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

বর্তমানে প্রায় ২০০ জন দমকলকর্মী, চারটি পানি বর্ষণকারী বিমান এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছেন। আগুন যাতে আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস জানিয়েছেন, শুধু এই দাবানল নয়, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান অগ্নিকাণ্ড মোকাবিলায় বুধবার থেকে ১ হাজার ২০০-এর বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত জুন মাসে ফ্রান্সে টানা ১১ দিন তাপপ্রবাহ বয়ে গেছে। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল। দীর্ঘস্থায়ী এই তাপপ্রবাহে বনাঞ্চলের গাছপালা ও উদ্ভিদ শুকিয়ে যাওয়ায় দাবানলের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

দাবানল এবং সাম্প্রতিক তাপপ্রবাহ মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়েও দেশটিতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলো সরকারের দুর্বল প্রস্তুতির অভিযোগ তুলে ফরাসি পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছে। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের ফলে বাড়তে থাকা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় হামলায় নার্স নিহত, উগান্ডায় নতুন বিধিনিষেধ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মোকাবিলায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে একজন নার্স নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা…

টুপটুপ রিসোর্টে আগুন, ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ…

৪৪০ সরকারি সেবার মাইগভ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৪৪০টি সেবা পাওয়া যায় এমন অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। জরুরি নথি সত্যায়ন, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন…

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, নারীদের ব্যালন…

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক, প্রতিবাদের মুখে ছাড়া পেলেন দীপক শীল

ওটিএন বাংলা রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন থেকে আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর)…

হাম সতর্কবার্তা, বাংলাদেশে ডিপথেরিয়া ও পোলিও ছড়ানোর আশঙ্কা

বাংলাদেশে চলমান হাম পরিস্থিতিকে দেশের টিকাদান ব্যবস্থার দুর্বলতার সতর্কসংকেত হিসেবে দেখছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে হাম ছাড়াও ডিপথেরিয়া, হুপিং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au