বিশ্ব

শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা, নিহত ১৯, আহত শতাধিক বন্দি

  • 7:51 pm - July 06, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ জুলাই- শ্রীলঙ্কার একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী বন্দি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন। সোমবার দেশটির স্বাস্থ্য ও কারা কর্তৃপক্ষ হতাহতের তথ্য নিশ্চিত করেছে। সংঘর্ষের ঘটনায় কারাগারের ভেতরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দেশটির রাজধানী কলম্বো থেকে উত্তরে অবস্থিত নেগোম্বো শহরের হাসপাতালে নিহত ও আহতদের নেওয়া হয়। হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ বার্তা সংস্থা কে জানান, এখন পর্যন্ত হাসপাতালে চারজন কারারক্ষী এবং ১৫ জন বন্দির মরদেহ আনা হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জন।

তিনি আরও জানান, সংঘর্ষে আহত ১০০ জনেরও বেশি বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কারাগারের ভেতরে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এবং কীভাবে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ঘটনার পর কারাগারে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে সংঘর্ষের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

শ্রীলঙ্কার কারা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত বন্দি, নিরাপত্তা সংকট এবং গোষ্ঠীগত সহিংসতার অভিযোগ রয়েছে। সর্বশেষ এই প্রাণঘাতী সংঘর্ষ দেশটির কারাগার ব্যবস্থার নিরাপত্তা ও বন্দি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই শাখার আরও খবর

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় হামলায় নার্স নিহত, উগান্ডায় নতুন বিধিনিষেধ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মোকাবিলায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে একজন নার্স নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা…

টুপটুপ রিসোর্টে আগুন, ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ…

৪৪০ সরকারি সেবার মাইগভ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৪৪০টি সেবা পাওয়া যায় এমন অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। জরুরি নথি সত্যায়ন, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন…

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, নারীদের ব্যালন…

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক, প্রতিবাদের মুখে ছাড়া পেলেন দীপক শীল

ওটিএন বাংলা রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন থেকে আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর)…

হাম সতর্কবার্তা, বাংলাদেশে ডিপথেরিয়া ও পোলিও ছড়ানোর আশঙ্কা

বাংলাদেশে চলমান হাম পরিস্থিতিকে দেশের টিকাদান ব্যবস্থার দুর্বলতার সতর্কসংকেত হিসেবে দেখছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে হাম ছাড়াও ডিপথেরিয়া, হুপিং…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au