‘খেলা চালিয়ে যাও’, অবসর নেওয়া নেইমারকে বাবার আবেগঘন আহ্বান
মেলবোর্ন, ৮ জুলাই- আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। তবে তাঁর এই সিদ্ধান্ত সহজভাবে মেনে নিতে পারছেন না বাবা নেইমার সিনিয়র।…
মেলবোর্ন, ৭ জুলাই- ভেনেজুয়ায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এছাড়া ঘরবাড়ি ধ্বংস হওয়ায় প্রায় ১৮ হাজার মানুষ এখনো আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
সরকারি তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাস এবং উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে প্রায় ১২ হাজার ৮০০ মানুষ ৮০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তবে এসব আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত মানুষের ভিড়, বিশুদ্ধ পানির সংকট, অপর্যাপ্ত স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার কারণে নতুন করে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও)।
বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডায়রিয়া, চর্মরোগ, ক্ষতস্থানে সংক্রমণ, ডেঙ্গু, টিটেনাস, হাম ও ডিপথেরিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। এ কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি ও স্বাস্থ্যসেবা আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।
এদিকে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে সরকারের সমালোচনা বাড়ছে। অনেক ক্ষতিগ্রস্তের অভিযোগ, প্রয়োজনের তুলনায় উদ্ধার ও মানবিক সহায়তা পর্যাপ্ত ছিল না। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর পক্ষ থেকেও সরকারি সাড়াকে অপ্রতুল বলে মন্তব্য করা হয়েছে।
তবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দাবি করেছেন, ভূমিকম্পের পরপরই নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত মাঠে নামে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ শুরু করে। পাশাপাশি ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় একটি নতুন সামরিক ইউনিট গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি।
অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সরকারকে সহায়তা করতে আন্তর্জাতিক সংস্থাগুলো চিকিৎসা, উদ্ধার এবং মানবিক ত্রাণ কার্যক্রম আরও বিস্তৃত করছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au