‘খেলা চালিয়ে যাও’, অবসর নেওয়া নেইমারকে বাবার আবেগঘন আহ্বান
মেলবোর্ন, ৮ জুলাই- আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। তবে তাঁর এই সিদ্ধান্ত সহজভাবে মেনে নিতে পারছেন না বাবা নেইমার সিনিয়র।…
মেলবোর্ন, ৭ জুলাই- জনস্বার্থের কথা উল্লেখ করে ১৪ জন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং একজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ৩৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন মোল্ল্যা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন আহমেদ, শাহ মিজান শাফিউর রহমান, এস এম মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মঈনুল হক, ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, জাকির হোসেন খান, শাহ আবিদ হোসেন, জামিল হাসান, মাহবুবুর রহমান এবং মো. মনিরুজ্জামান।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার যেসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে তারা হলেন বরকতউল্লাহ খান, টি এম মোজাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মেহেদুল করিম, আলমগীর কবির, রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুন্ডু, নিজামুল হক মোল্লা, এস এম ইমরান হোসেন, সাইদুর রহমান খান, শামসুন্নাহার, মোল্লা জাহাঙ্গীর হোসেন, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম এবং মাশরুকুর রহমান খালেদ।
এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আবদুল্লাহ আরেফকেও একই আদেশে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তাদের কেউ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করছিলেন, আবার কেউ বিভিন্ন সরকারি দপ্তরে সংযুক্ত বা বিশেষ দায়িত্বে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসর-পরবর্তী সব আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন এবং এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, চলতি বছর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর ধারাবাহিকতার অংশ হিসেবে গত ৩ মে সরকার ১৬ জন ডিআইজিসহ ১৭ জন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠায়। এর আগে ২২ এপ্রিল আরও ১১ জন ডিআইজি ও ২ জন অতিরিক্ত ডিআইজিকেও একই আইনের আওতায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au