খেলা

‘খেলা চালিয়ে যাও’, অবসর নেওয়া নেইমারকে বাবার আবেগঘন আহ্বান

  • 5:46 am - July 08, 2026
  • পঠিত হয়েছে:২০৪ বার
নেইমারকে বাবার আবেগঘন আহ্বান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ জুলাই- আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। তবে তাঁর এই সিদ্ধান্ত সহজভাবে মেনে নিতে পারছেন না বাবা নেইমার সিনিয়র। ছেলেকে আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে দেখার আশা প্রকাশ করে আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর জাতীয় দলের হয়ে আর না খেলার ঘোষণা দেন নেইমার। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামেই ২০১১ সালে ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তাঁর। কাকতালীয়ভাবে একই স্টেডিয়ামেই দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন এই তারকা ফুটবলার।

যদিও জাতীয় দল থেকে বিদায় নিলেও ক্লাব ফুটবলে আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন নেইমার। তবে তাঁর বাবা চান, শুধু ক্লাব নয়, দেশের হয়েও আরও কিছুদিন খেলুন ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় নেইমার সিনিয়র ছেলের দীর্ঘ ফুটবলযাত্রার স্মৃতিচারণ করেন। তিনি লেখেন, একসঙ্গে তাঁরা দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। সেই পথে অসংখ্য বাধা, সংগ্রাম ও কষ্ট থাকলেও কখনো হাল ছাড়েননি। ছোটবেলায় ফুটবল পায়ে স্বপ্ন দেখা ছেলেটি একদিন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠবে, তা কল্পনা না করলেও খুব অল্প বয়সেই তিনি বুঝেছিলেন ছেলের মধ্যে বিশেষ প্রতিভা রয়েছে।

তিনি আরও লেখেন, ছেলের ফুটবলজীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী তিনি নিজেই। প্রথম গোল, প্রথম সাফল্য, জাতীয় দলে অভিষেক, বিশ্বের বিখ্যাত সব স্টেডিয়ামে খেলা, ট্রফি জয়, বিদেশে পাড়ি এবং ব্রাজিল জাতীয় দলে প্রতিষ্ঠা, সবকিছুই খুব কাছ থেকে দেখেছেন। একজন বাবা হিসেবে ছেলের এমন সাফল্যের চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

বার্তার শেষ অংশে আবেগঘন ভাষায় ছেলের উদ্দেশে নেইমার সিনিয়র লেখেন, তাঁদের এই যাত্রায় হাসি, কান্না, শিক্ষা এবং উদযাপন সবই ছিল। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এসব অর্জন সম্ভব হতো না। একজন বাবা হিসেবে তাঁর শেষ অনুরোধ, নেইমার যেন ফুটবল খেলা চালিয়ে যান এবং মাঠ থেকে নিজেকে সরিয়ে না নেন।

এখন প্রশ্ন উঠেছে, বাবার এই আবেগঘন আহ্বানে সাড়া দিয়ে নেইমার কি আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন, নাকি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তেই অনড় থাকবেন। আপাতত সে উত্তর সময়ই দেবে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au