অস্ট্রেলিয়া

শুধু বহুসংস্কৃতিবাদ নয়,

সামাজিক ঐক্য জোরদারে ‘আন্তঃসাংস্কৃতিক’ নীতির ওপর গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া

  • 7:40 pm - July 08, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ জুলাই-  অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ধরে অনুসৃত বহুসংস্কৃতিবাদ (মাল্টিকালচারালিজম) দেশটিকে বিশ্বের অন্যতম সফল অভিবাসী সমাজে পরিণত করলেও বর্তমান বাস্তবতায় শুধু সাংস্কৃতিক বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়াই যথেষ্ট নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ভিন্ন সংস্কৃতি, ভাষা ও ধর্মের মানুষের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং যৌথ নাগরিক পরিচয় গড়ে তুলতে এখন ‘আন্তঃসাংস্কৃতিকতা’ (ইন্টারকালচারালিজম) ভিত্তিক নীতির দিকে এগোতে হবে।

সম্প্রতি বহুসংস্কৃতিবাদ নিয়ে বিতর্ক নতুন করে সামনে আসে, যখন অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনীতিক পলিন হ্যানসন দেশটির বহুসংস্কৃতিবাদ নীতির সমালোচনা করেন। তবে গবেষকরা বলছেন, বাস্তব চিত্র ভিন্ন। বহুসংস্কৃতিবাদ অস্ট্রেলিয়াকে শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং অভিবাসীবান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি বিভিন্ন জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সমান অধিকার, ভাষাগত সহায়তা, বৈষম্যবিরোধী সুরক্ষা এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করেছে।

তবে বিশেষজ্ঞদের মতে, সমান অধিকার নিশ্চিত করলেই সমাজে পারস্পরিক সম্পর্ক বা একাত্মবোধ তৈরি হয় না। একই সমাজে বসবাস করেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকতে পারেন। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই আন্তঃসাংস্কৃতিক নীতির প্রয়োজনীয়তা বাড়ছে।

এই ধারণার মূল লক্ষ্য হলো, বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির মানুষের মধ্যে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা। স্কুল, কর্মক্ষেত্র, খেলাধুলা, গ্রন্থাগার, স্থানীয় কমিউনিটি সেন্টার এবং জনপরিসরকে এমনভাবে গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে মানুষ স্বাভাবিকভাবেই একে অপরের সঙ্গে মিশতে এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে পারেন।

বিশেষজ্ঞরা আরও বলছেন, অভিবাসীদের একতরফাভাবে মূলধারার সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পরিবর্তে সমাজের সব অংশের মানুষের পারস্পরিক অভিযোজন প্রয়োজন। অর্থাৎ নতুন অভিবাসী যেমন অস্ট্রেলিয়ার আইন, গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ব গ্রহণ করবেন, তেমনি দীর্ঘদিনের বাসিন্দারাও নতুন সংস্কৃতি, অভিজ্ঞতা ও জীবনধারাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করবেন। এতে জাতীয় পরিচয় আরও সমৃদ্ধ হবে।

এছাড়া বহুসংস্কৃতিবাদকে শুধু অভিবাসী বা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিষয় হিসেবে না দেখে, সরকারি সব দপ্তর, স্থানীয় সরকার এবং জনসেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্ব হিসেবে বিবেচনা করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনা, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, স্থানীয় উন্নয়ন এবং জনসেবা কার্যক্রমে আন্তঃসাংস্কৃতিক নীতি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন গবেষকরা।

অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে ইতোমধ্যেই এই ধারণার বাস্তব প্রয়োগ শুরু হয়েছে। ভিক্টোরিয়ার ব্যালারাট, মেলবোর্নের মেলটন এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার স্যালিসবেরি সিটি কাউন্সিল বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রে কাজ করার সুযোগ তৈরি, যৌথ কমিউনিটি কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে ইতিবাচক ফল পেয়েছে।

গবেষকদের মতে, বহুসংস্কৃতিবাদ অস্ট্রেলিয়ার সামাজিক ভিত্তিকে শক্তিশালী করেছে। তবে ভবিষ্যতের আরও বৈচিত্র্যময় সমাজে স্থায়ী সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তুলতে আন্তঃসাংস্কৃতিক নীতির সম্প্রসারণ সময়ের দাবি হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au