বাংলাদেশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, মাদ্রাসার অন্তত আট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

  • 1:46 am - July 09, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, মাদ্রাসার অন্তত আট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মেলবোর্ন, ৯ জুলাই- কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ভয়াবহ ঘটনায় একটি মাদ্রাসার অন্তত আটজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির মধ্যে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও কয়েকজন শিশু আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারকে জানান, এখন পর্যন্ত বিভিন্ন বয়সী অন্তত আটজন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে সাত, আট, এগারো ও বারো বছর বয়সী শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে কয়েকজন ঘটনাস্থলেই মারা যায়, আর বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

তিনি জানান, ঘটনার সময় মাদ্রাসাটিতে ঠিক কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সকালে প্রায় ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী সেখানে এসেছিল। দুপুরের টিফিনের সময় অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে যাওয়ায় হতাহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাহাড়ধসের ঘটনায় মোট ১৩ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আটজন মারা গেছে। চারজন ঘটনাস্থলে এবং আরও চারজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করে। আহত পাঁচজন শিশুকে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়েছে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সুত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au