বাংলাদেশ

টানা তিন দিনের ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় ভূমিধস ও আকস্মিক বন্যার সতর্কতা

  • 1:32 pm - July 09, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
বৃষ্টি। ফাইল ছবি

মেলবোর্ন,  ৯ জুলাই- উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিন চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে শনিবার (১১ জুলাই) পর্যন্ত এসব এলাকায় মোট ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে পাহাড়ধস ও আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের আমবাগান এলাকায় সর্বোচ্চ ২৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া বান্দরবানে ২১০ মিলিমিটার, রাঙামাটিতে ১৬৫ মিলিমিটার এবং কক্সবাজারে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকাকে ভূমিধসের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও কক্সবাজার সদর উপজেলা, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৭, ৮, ৯ ও ১৪ নম্বর ওয়ার্ড এবং বাঁশখালী উপজেলা, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও বান্দরবান সদর উপজেলা এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি নিয়মিত আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পাহাড়ের ঢাল কিংবা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়েছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু, গর্ভবতী নারী এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট, মোমবাতি, দেশলাই, অন্তত তিন দিনের প্রয়োজনীয় কাপড় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক চার্জ দিয়ে প্রস্তুত রাখতে, পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে এবং গবাদিপশু ও পোষা প্রাণীগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভূমিধসের পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। এ কারণে নদী, খাল বা পাহাড়ি ঝিরির আশপাশে অপ্রয়োজনীয় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘরের আশপাশের নালা ও পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে জলাবদ্ধতা কমানো সম্ভব হয়।

এদিকে স্থানীয় প্রশাসনকে আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা প্রস্তুত রাখা এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের কাছে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী কয়েক দিন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। তাই সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au