বাংলাদেশ

পাবনায় শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

  • 4:23 pm - March 30, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA। ছবি : সংগৃহীত
পাবনার বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার গোলজার হোসেন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশী ৭ বছর বয়সী এক শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।জানা গেছে, গতকাল শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি বেড়ার শেখ পাড়া মহল্লার মৃত সুলতান শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি ইফতারের আগ মুহূর্তে অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় আশপাশে কোনো লোকজন না থাকায় শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে তার বাড়ির একটি রুমে নিয়ে ধর্ষণ করে।
এ সময় তিনি শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে শিশুটিকে পাশবিক নির্যাতন করেন। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি গিয়ে তার মায়ের কাছে ঘটনা বললে পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  তার অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নীলা বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দেখতে পান শিশুটির যৌনাঙ্গ ও পায়ুপথ দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল।
বেড়া মডেল থানার ওসি মো. ওলিউর রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত গোলজার হোসেনকে আটক করা হয়। তবে পুলিশ পৌঁছনোর আগেই বিক্ষুব্ধ জনতা তার বাড়িঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au