বাংলাদেশ

​স্বদেশের টানে শেখ হাসিনা: ডিসেম্বরের প্রত্যাবর্তন কি রাজনীতির নতুন দিগন্ত?

আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে শেখ হাসিনা—দেশে ফেরার ঘোষণা কেন এত গুরুত্বপূর্ণ? মানিক লাল ঘোষের মতামত

  • 8:50 am - July 15, 2026
  • পঠিত হয়েছে:১৪৯ বার
ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত।।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জুলাই: বাংলাদেশের রাজনীতি এখন এক অভূপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে। চারপাশের ঘটনাপ্রবাহ আর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে বারবার একটি নামই ঘুরেফিরে আসছে—শেখ হাসিনা। প্রায় ২ বছর নির্বাসিত জীবন থেকে তার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতির গতিপথকে এক নতুন মেরুর দিকে ঠেলে দিয়েছে। এটি কেবল তার ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের রাজনীতির হারানো ছন্দ পুনরুদ্ধারের একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন তার সমর্থকরা।

“তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে—তবুও আমাকে যেতেই হবে।” তার এই বক্তব্য কেবল আবেগপ্রবণ নয়, বরং এক অনড় রাজনৈতিক দৃঢ়তার প্রতিফলন।

​সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ দীর্ঘ টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা অকুতোভয়ে ঘোষণা করেছেন, “তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে—তবুও আমাকে যেতেই হবে।” তার এই বক্তব্য কেবল আবেগপ্রবণ নয়, বরং এক অনড় রাজনৈতিক দৃঢ়তার প্রতিফলন। যেখানে তার দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চলছে, সেখানে হাল ধরে তাদের পাশে দাঁড়ানোই একজন নেত্রীর পরম দায়িত্ব—এই বোধ থেকেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। “যদি মৃত্যু আসে, তবে আমি তা নিজ মাটিতেই বরণ করতে চাই, যেখানে আমার বাবা-মা শায়িত আছেন”—রয়টার্সের কাছে তার এই কালজয়ী মন্তব্য প্রমাণ করে, মাটি ও মানুষের প্রতি তার ভালোবাসা কোনো ভয় বা প্রলোভনের ঊর্ধ্বে। শোনা যাচ্ছে, আইনি লড়াইয়ের জন্য তিনি অত্যন্ত শক্তিশালী এক আন্তর্জাতিক আইনজীবী প্যানেল প্রস্তুত করছেন, যা তার প্রত্যাবর্তনের আইনি ভিত্তি ও নৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

​অবশ্যই, এই ঘোষণার পর রাজনৈতিক বিরোধী পক্ষ থেকে নানা রকম নেতিবাচক প্রতিক্রিয়া আসছে। বিএনপি ও সমমনা দলগুলো আইনি প্রক্রিয়ার দোহাই দিয়ে তার ফিরে আসাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু রাজনীতির বিশ্লেষকদের একাংশের মতে, শেখ হাসিনা যখন স্বেচ্ছায় আদালতের মুখোমুখি হতে চাচ্ছেন, তখন সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা বা তার আগমন নিয়ে সংশয় প্রকাশ করা প্রকারান্তরে গণতান্ত্রিক অধিকারকেই প্রশ্নবিদ্ধ করে।
​মাঠের রাজনীতির এই উত্তাপের বাইরেও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটটি এখন বেশ গুরুত্ব বহন করে। সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীন ইস্যুতে অন্য কোন দেশের হস্তক্ষেপ মেনে নেবে না চীন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর এমন বক্তব্য ও তার​ কয়েকদিন আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই সফর এবং বেইজিংয়ের সাথে গভীর কৌশলগত সম্পর্ককে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা সতর্ক দৃষ্টিতে দেখছে। বিশেষ করে, তিস্তা প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে চীনের অংশগ্রহণ ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে বলে ভারতীয় নীতিনির্ধারকদের মধ্যে এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা গেছে। একইভাবে, বেইজিংয়ের সাথে ঢাকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারত ও আমেরিকার প্রভাব বলয়ে থাকা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

​এই জটিল পরিস্থিতিতে শেখ হাসিনার মতো একজন অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেত্রীর উপস্থিতি রাজনীতিতে নতুন এক ভারসাম্য ফিরিয়ে আনতে পারে বলে মনে করেন অনেক পর্যবেক্ষক। তার ডিসেম্বরের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতির স্থবিরতা কাটিয়ে নতুন এক সম্ভাবনা তৈরির সুযোগ হতে পারে। তার এই ফিরে আসা কেবল তার দলের জন্যই নয়, বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। মাঠের খেলোয়াড়রা যাই বলুক, শেষ পর্যন্ত সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও ন্যায়বিচারের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাজনীতির পরবর্তী সমীকরণ নির্ধারিত হবে।
​শেখ হাসিনার এই দুর্দান্ত সাহসী সিদ্ধান্ত কি পারবে রাজনীতির এই মেঘাচ্ছন্ন আকাশ সরিয়ে নতুন ভোরের সূচনা করতে? ডিসেম্বরের সেই প্রতীক্ষার প্রহর এখন বাংলাদেশের প্রতিটি রাজনীতি সচেতন মানুষের আগ্রহের কেন্দ্রে।

​(মানিক লাল ঘোষ : সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি)

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au