অস্ট্রেলিয়া

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

  • 9:45 pm - July 22, 2026
  • পঠিত হয়েছে:১২০ বার
সাত বছর আগে অস্ট্রেলিয়ার রাজনীতিক পলিন হ্যানসন পারিবারিক সহিংসতা নিয়ে উত্থাপিত কিছু অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন। তিনি অভিযোগকারীদের উদ্দেশে বলেন, তারা এসব অভিযোগ বানিয়ে বলছেন এবং তারা "মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নন"। ছবি: NewsWire/Philip Gostelow

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি করেন, পারিবারিক সহিংসতা “একতরফা নয়, এটি দুই পক্ষের বিষয়” এবং নির্যাতনের শিকার নারীদের “সম্পর্ক ছেড়ে চলে যাওয়া উচিত”।

হ্যানসনের এই বক্তব্যকে “ভুক্তভোগীকেই দোষারোপ করার সংস্কৃতি” বলে আখ্যা দিয়েছেন হিগিন্স। তার ভাষায়, এমন মন্তব্য পারিবারিক সহিংসতার বাস্তবতা ও ভুক্তভোগীদের সংগ্রামকে খাটো করে।

বুধবার ব্রিসবেনের রেডিও স্টেশন 4BC-তে দেওয়া এক সাক্ষাৎকারে পলিন হ্যানসন বলেন, পারিবারিক সহিংসতা অবশ্যই ভুল, তবে এটি “দুই দিক থেকেই হতে পারে”।

তার ভাষায়, “শুধু পুরুষরাই নয়, নারীরাও কখনও কখনও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বর্তমান সমাজে মানুষের ওপর আগের চেয়ে অনেক বেশি চাপ রয়েছে। মনে হয় সবাই যেন একেকটি টাইম বোমার ওপর বসে আছে।”

তিনি আরও বলেন, যদি কোনো নারী নিজেকে বাড়িতে নিরাপদ মনে না করেন, তাহলে সেই সম্পর্কে থেকে যাওয়ার কোনো কারণ নেই।

নিজের অভিজ্ঞতার কথাও জানান হ্যানসন

সাক্ষাৎকারে হ্যানসন জানান, তরুণ বয়সে তিনিও পারিবারিক সহিংসতার শিকার হয়েছিলেন।

তিনি বলেন, “পারিবারিক সহিংসতা সমাজের জন্য একটি অভিশাপ। আমি নিজের জীবনের বিস্তারিত বলতে চাই না। তবে যদি কোনো বাড়িতে নিজেকে নিরাপদ মনে না করেন, তাহলে সেখানে থাকা উচিত নয়। যদি কোনো নারী নির্যাতনের শিকার হন, তাহলে সেই পরিস্থিতি মেনে নেওয়া উচিত নয়।”

হ্যানসনের বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিটানি হিগিন্স লেখেন, “‘পারস্পরিক নির্যাতন’, ‘দুই দিকের বিষয়’, ‘শুধু চলে যান’ এই ধরনের বক্তব্য আসলে ভুক্তভোগীকেই দোষারোপ করে। যখন চলতি বছরই অস্ট্রেলিয়ায় ৩৮ জন নারী নারীহত্যার শিকার হয়েছেন, তখন এমন মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয়।”

নারী ও কিশোরীদের জরুরি সহায়তা প্রদানকারী সংস্থা WAGEC-এর প্রধান নির্বাহী নিকোল ইয়াডেও হ্যানসনের বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, “পলিন হ্যানসন নিজেও পারিবারিক সহিংসতার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তাই তার কাছ থেকে সহানুভূতি প্রত্যাশিত ছিল। কিন্তু তিনি এমন একটি বক্তব্য দিয়েছেন, যা ভুক্তভোগীদেরই দায়ী করে।”

ইয়াডে আরও বলেন, বাস্তবতা হলো পারিবারিক সহিংসতার অধিকাংশ ঘটনায় পুরুষরাই নারী ও শিশুদের ওপর নির্যাতন চালায়। “শুধু চলে যান” বলা সহজ হলেও বাস্তবে নির্যাতনমূলক সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন। ভুক্তভোগীদের জানানো জরুরি যে, তারা কোনোভাবেই দোষী নন এবং তাদের পাশে সহায়তার ব্যবস্থা রয়েছে।

অতীতেও আলোচনায় ছিল হ্যানসনের ব্যক্তিগত জীবন

প্রায় দুই দশক আগে প্রকাশিত নিজের আত্মজীবনীতে পলিন হ্যানসন লিখেছিলেন, তার এক স্বামীর মদ্যপ আচরণ ও সহিংসতার কারণে সংসার ভেঙে যায়। তিনি জানান, এক পর্যায়ে স্বামী দেয়ালে ঘুষি মারার পর চার সন্তানের মা হ্যানসন সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যান এবং স্বল্প আয়ের চাকরি করে জীবনযাপন শুরু করেন।

২০১৯ সালেও পলিন হ্যানসন অভিযোগ করেছিলেন, পারিবারিক সহিংসতার অভিযোগের কিছু অংশ মিথ্যা এবং কেউ কেউ আদালতে সুবিধা পেতে এসব অভিযোগ ব্যবহার করেন।

তার দাবি ছিল, অনেক বাবা সন্তানের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও পারিবারিক সহিংসতা আদেশ (DVO) ব্যবহার করে তাদের বাধা দেওয়া হয়। এমনকি যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগও আনা হয় বলে অভিযোগ করেছিলেন তিনি।

হ্যানসনের মতে, পারিবারিক সম্পর্ক ভেঙে যাওয়ার পর আত্মহত্যায় মারা যাওয়া পুরুষের সংখ্যা পারিবারিক সহিংসতায় নিহত নারীর চেয়েও বেশি।

তিনি বলেন, আদালতের উচিত  সুরক্ষা নিশ্চিত করা। তবে একই সঙ্গে পারিবারিক ভাঙনের কারণে পুরুষদের মানসিক সংকট ও আত্মহত্যার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা কনারীদেররা দরকার।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টেও পলিন হ্যানসন একাধিকবার বলেছেন, পারিবারিক সহিংসতার শিকার নারী-পুরুষ উভয়ই হতে পারেন। তার মতে, নারী ও পুরুষ উভয়ের জন্যই সমানভাবে সহায়তা ও সরকারি অর্থায়ন নিশ্চিত করা উচিত। তবে সমালোচকদের মতে, এই অবস্থান পারিবারিক সহিংসতার প্রকৃত চিত্রকে আংশিকভাবে উপস্থাপন করে এবং নারীদের বিরুদ্ধে সহিংসতার কাঠামোগত বাস্তবতাকে যথাযথভাবে প্রতিফলিত করে না।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au