বিশ্ব

ভারতে আন্দোলনের মধ্যেই আরও দুই পরীক্ষার প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল

  • 5:49 am - July 24, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ভারতে আন্দোলনের মধ্যেই আরও দুই পরীক্ষার প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুলাই:  ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে আন্দোলন চলার মধ্যেই নতুন করে আরও দুটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তরাখণ্ডের বীর মাধো সিং ভান্ডারি উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটি সংশ্লিষ্ট দুটি পরীক্ষা বাতিল করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের চলতি সেমিস্টারের ‘মেশিন লার্নিং ফর ইন্টারনেট অব থিংস’ এবং ‘ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি’ বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষার আগেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায়।

বিশ্ববিদ্যালয়ের তদন্তে দেখা গেছে, বহিরাগত এক প্রশ্নপ্রণেতা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পোর্টাল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এমন কিছু প্রশ্ন পাঠিয়েছিলেন, যেগুলোর সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. ভি. কে. প্যাটেল জানান, প্রথমে একটি বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেলেও পরে তদন্তে একই ব্যক্তির তৈরি আরও একটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের সন্দেহের সত্যতা মিলেছে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম থেকে তাকে সাত বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিল হওয়া দুটি পরীক্ষার পুনঃআয়োজন আগামী আগস্টের তৃতীয় সপ্তাহে করা হবে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই পুনঃপরীক্ষায় অংশ নেবেন। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকেও পর্যাপ্ত তদারকি ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, শিবালিক কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক ড. টি. এস. সিধু জানান, অভিযুক্ত সহকারী অধ্যাপক পরীক্ষার আগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় ৫০টি সম্ভাব্য প্রশ্ন শেয়ার করেছিলেন। পরে দেখা যায়, সেসব প্রশ্নের বেশ কয়েকটি মূল প্রশ্নপত্রে এসেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে প্রশ্ন ফাঁসের একাধিক ঘটনা সামনে এসেছে। বিশেষ করে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশ জুড়ে শিক্ষার্থী ও বিরোধী দল গুলোর আন্দোলন চলছে। এর মধ্যেই উত্তরাখণ্ডে নতুন করে দুটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা দেশটির পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au