বাংলাদেশ

ফ্যামিলি কার্ড শুমারি

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা বহিরাগত দিয়ে নেওয়ার অভিযোগ

  • 5:40 pm - July 26, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
'ফ্যামিলি কার্ড' কর্মসূচির আওতায় তথ্যসংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষা বহিরাগত এক ব্যক্তিকে দিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুলাই: চট্টগ্রামের সাতকানিয়ায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় তথ্যসংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষা বহিরাগত এক ব্যক্তিকে দিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির উপস্থিতিকে কেন্দ্র করে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরি প্রত্যাশীরা। শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী তথ্যসংগ্রহকারী পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অভিযোগ রয়েছে, সরকারি নিয়োগ পরীক্ষার ভাইভা বোর্ডে স্থানীয় একটি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক উপস্থিত থেকে পরীক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশীরা।

পরীক্ষা শেষে একাধিক পরীক্ষার্থী অভিযোগ করেন, ভাইভা বোর্ডে সরকারি কর্মকর্তাদের পাশে বসে একজন বহিরাগত দীর্ঘ সময় অবস্থান করেন। শুধু উপস্থিতই নন, তিনি পরীক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নও করেন। এতে পরীক্ষার্থীদের মধ্যে অস্বস্তি ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তির নাম তৌহিদুল হক ইকন। তিনি সাতকানিয়ার একটি বেসরকারি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক। নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী বলেন, ’আমরা ভেবেছিলাম তিনি হয়তো কোনো সরকারি কর্মকর্তা। পরে জানতে পারি, তিনি একজন বহিরাগত। একজন বহিরাগত যদি ভাইভা বোর্ডে বসে প্রশ্ন করেন, তাহলে পরীক্ষার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।’ আরেক পরীক্ষার্থী বলেন, ’সরকারি চাকরির মৌখিক পরীক্ষা এমনিতেই সংবেদনশীল। সেখানে যাদের কোনো দায়িত্ব নেই, তারা বোর্ডে বসে থাকলে পরীক্ষার্থীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। আমরা জানতে চাই, কী কারণে তাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছিল।’

আরও কয়েকজন চাকরিপ্রত্যাশীর অভিযোগ, ভাইভা বোর্ডে বহিরাগত ব্যক্তির উপস্থিতি পুরো নিয়োগ প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করেছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সুস্পষ্ট নীতিমালা অনুসরণের দাবি জানান।

পরীক্ষার্থীদের দাবি, সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একটি ছোট অনিয়মও হাজারো চাকরি প্রত্যাশীর মধ্যে আস্থাহীনতা তৈরি করতে পারে। তাই ভাইভা বোর্ডে কারা উপস্থিত থাকবেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল।

এ বিষয়ে জানতে চাইলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহের জন্য গঠিত স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সদস্যসচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ইকন নামের ওই যুবক মূলত টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য পরীক্ষকদের সঙ্গে ছিলেন। তবে সরকারি নিয়োগ পরীক্ষার ভাইভা বোর্ডে কোনো বহিরাগত ব্যক্তি উপস্থিত থাকতে পারেন কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।

এদিকে সরকারি নিয়োগ পরীক্ষা নিয়ে অতীতেও বিভিন্ন স্থানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাতকানিয়ার এ ঘটনাও নতুন করে সেই আলোচনাকে সামনে নিয়ে এসেছে। পরীক্ষার্থীদের প্রত্যাশা, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে সরকারি নিয়োগ পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহের জন্য গঠিত স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

১৯ বছর পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

মেলবোর্ন, ২৭ জুলাই: প্রায় ১৯ বছর পর আগামী ১ আগস্ট কলকাতায় ফিরছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে পশ্চিমবঙ্গে আবারও মতপ্রকাশের স্বাধীনতা,…

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয় : বাংলাদেশ ব্যাংক

মেলবোর্ন, ২৭ জুলাই: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে কোনো প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখার…

জঙ্গল সলিমপুর ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ, নমুনা পরীক্ষাগারে

মেলবোর্ন, ২৭ জুলাই: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের পানির ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ…

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র প্রশংসায় ক্রিস্টোফার নোলান

মেলবোর্ন, ২৭ জুলাই: অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। তিনি সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘পথের…

চ্যাটজিপিটিতে ‘হেলথ’ ফিচার চালু, মিলবে ব্যক্তি কেন্দ্রিক স্বাস্থ্য সহায়তা

মেলবোর্ন, ২৭ জুলাই: যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটিতে ‘হেলথ’ নামে নতুন একটি ফিচার চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটজিপিটিকে সরাসরি অ্যাপল হেলথ…

শতবর্ষের দুই গাণিতিক রহস্যের সমাধানে ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা

মেলবোর্ন, ২৭ জুলাই: বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ গণিত সম্মাননা ফিল্ডস মেডেল প্রথমবারের মতো অর্জন করেছেন দুই চীনা গণিতবিদ। তাদের সঙ্গে এ বছরের পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au