বাংলাদেশ

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি স্থগিতের নির্দেশ

  • 11:28 pm - July 27, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি স্থগিতের নির্দেশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুলাই: দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে। এতে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার কেন করা হবে না, এ বিষয়ে গত ২২ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা দিতে ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হয়েছিল।

বোর্ড জানায়, কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা জমা দিলেও তালিকাভুক্ত ৬২১টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি। এ কারণে তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা যেতে পারে।

নীতিমালার আওতায় শিক্ষার্থী ভর্তি, পরীক্ষার ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগার এবং পাঠদানের জন্য নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ বাধ্যতামূলক।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অফিস আদেশের সঙ্গে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করেছে।

এই শাখার আরও খবর

বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্রে ৬ কোটির বেশি দর্শক, বিশ্বজুড়ে দেখেছেন ৬০০ কোটিরও বেশি

মেলবোর্ন, ২৭ জুলাই: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে দর্শকসংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি শুধু যুক্তরাষ্ট্রেই…

মিয়ানমারের সংঘাত নতুন পর্যায়ে, বাংলাদেশের সামনে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ

মেলবোর্ন, ২৭ জুলাই: মিয়ানমারের গৃহযুদ্ধ নতুন এক পর্যায়ে পৌঁছেছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পাঁচ বছরের বেশি সময় পর দেশটির সামরিক সরকার বা জান্তা বাহিনী এখনও…

১৫ বছরেই নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

মেলবোর্ন, ২৭ জুলাই: ভারতের উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি অনন্য কীর্তি গড়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং করে…

বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা, তবে কি বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে?

মেলবোর্ন, ২৭ জুলাই: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, তাঁর প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত…

পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে আন্দোলনকারীদের ধরপাকড়ে উদ্বেগ, আইনি সহায়তার ঘোষণা সিজেপির

মেলবোর্ন, ২৭ জুলাই: পশ্চিমবঙ্গ, অসম, বিহারসহ বিভিন্ন রাজ্যে নিট আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি…

নীরব আতঙ্কের বাংলাদেশ: দুই বছরে ২,৯৬৩ হামলা – সংখ্যালঘু নির্যাতন নিয়ে নতুন প্রতিবেদন

মেলবোর্ন, ২৭ জুলাই: বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চিত্র বদলেছে, কিন্তু উদ্বেগ কমেনি। বরং সাম্প্রতিক সময়ে বড় আকারের গণ-সহিংসতার পরিবর্তে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au